এক্সপ্লোর

Dengue Death : ২৪ ঘণ্টার মধ্যে ২ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, শুধু দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই নিয়ে মৃত ৯

Dengue In Kolkata : বাড়ছে আক্রান্তের সংখ্যা! লম্বা হচ্ছে আক্রান্ত হয়ে মৃতদের তালিকা। ভয়ঙ্কর হচ্ছে পরিসংখ্যান।


জয়ন্ত পাল, ব্রতদীপ ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তী, কলকাতা : পুজোর মুখে শেষ বর্ষায় রাজ্যে ভয়াবহ দাপট দেখাচ্ছে ডেঙ্গি ( Dengue )। বাড়ছে আক্রান্তের সংখ্যা! লম্বা হচ্ছে আক্রান্ত হয়ে মৃতদের তালিকা। ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রাণ হারালেন ২ জন। শুধু দক্ষিণ দমদম পুরসভাতেই ( South Dumdum )  ৯ জনের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে । আতঙ্কে ভুগছে এলাকার মানুষ। 

দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হল ৯ জনের

দক্ষিণ দমদম পুরসভা এলাকায় সোমবার  ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। মৃতের নাম শ্যামলী বন্দ্যোপাধ্যায়। ৫৮ বছরের ওই মহিলা ২০ নম্বর ওয়ার্ডের লেকটাউন শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগায় গত মঙ্গলবার উল্টোডাঙার নর্থ সিটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। সোমবার সেখানেই তিনি মারা যান। মৃতের মেয়েরও ডেঙ্গি হয়েছিল বলে দাবি করেছে পরিবার। এই নিয়ে শুধু দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু হল ৯ জনের। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ পুরসভা, কাউন্সিলরের দেখা মেলে না, অভিযোগ মৃতের পরিবারের। তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ দত্তর প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ঠাকুরপুকুরেও মৃত্যু

অন্যদিকে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ঠাকুরপুকুরের এক বাসিন্দারও। মৃতের নাম পরেশ সাউ। পরিবারের দাবি, ৬৩ বছরের ওই ব্যক্তিকে গত ২৯ সেপ্টেম্বর নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয় ।সোমবার সন্ধেয় তিনি মারা যান। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন পরেশ সাউ। সেখানেও এলাকার নিকাশি ব্যবস্থা, জল জমা নিয়ে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। স্থানীয়দের অভিযোগ,  এলাকায় পাকা রাস্তা নেই। নিকাশিরও বেহাল অবস্থা। প্রতিবার বর্ষায় জমা জল ঠেলে যাতায়াত করতে হয়।  স্থানীয় তৃৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের প্রতিবেশীরা। যদিও পুরমাতার দাবি, এলাকায় কাজ করছি। বিরোধীরা বদনাম করছে, প্রতিক্রিয়া কাউন্সিলরের। 

এই নিয়ে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫১ জনের। এর পরেও এলাকায় জমে রয়েছে আবর্জনা স্তূপ। জন্মাছে মশা। প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা। কাউন্সিলরের দাবি, ডেঙ্গি মোকাবিলায় পুরসভার কোনও খামতি নেই। মানুষ সচেতন না হলে পরিস্থিতি বদল করা কঠিন। 

এরই মধ্যে ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দানা বেধেছে। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গির তথ্য গোপনে করছে রাজ্য সরকার। যদিও বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।     

আরও পড়ুন :

প্রাণঘাতী ডেঙ্গির বলি আরও এক, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে ৫০ জনের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
Sajal Ghosh Durga Puja: সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
সজল ঘোষের পুজোয় এবার আরও বড় চমক? কী থিম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে?
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget