এক্সপ্লোর

Deucha Pachami Coal Block: ক্ষতিপূরণ সংক্রান্ত বিশদ আলোচনা, নবান্নে দেউচা পাঁচামি বৈঠক সারলেন মমতা

NNabanna Update: নবান্ন সূত্রে খবর, মহাসভার প্রতিনিধিদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কেন আন্দোলন চলছে? তখনই মহাসভার প্রতিনিধিরা দাবি করেন, আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলন হচ্ছে।

সুমন ঘড়াই, কলকাতা: দেউচা পাঁচামি প্রকল্প (Deucha Pachami Coal Block) নিয়ে নবান্নে (Nabanna) বৈঠক। প্রকল্প বিরোধী সংগঠনগুলির মহাসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, প্রকল্প এবং ক্ষতিপূরণ নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে।

দেউচা পাঁচামি প্রকল্পের বিরোধিতা হচ্ছে

বীরভূমে (Birbhum News) দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পে ইতিমধ্যেই জমিদাতাদের ক্ষতিপূরণ দিতে শুরু করেছে রাজ্য সরকার। উল্টো দিকে এখনও এই প্রকল্পের বিরোধিতা করছে একাধিক সংগঠন। প্রকল্পের জট কাটাতে বুধবার নবান্নে, দেউচা পাঁচামি কয়লা উত্তোলন বিরোধী সংগঠনগুলির মহাসভার সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার। মহাসভার ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।

নবান্ন সূত্রে খবর, মহাসভার প্রতিনিধিদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কেন আন্দোলন চলছে? তখনই মহাসভার প্রতিনিধিরা দাবি করেন, আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলন হচ্ছে। পাশাপাশি তাঁরা এ-ও জানান, প্রকল্পবাবদ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে ঠিকমতো জানা যাচ্ছে না। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেও সমন্বয়ের অভাব হচ্ছে।

আরও পড়ুন: Jhargram News: দু'বছর আগের ঝাড়গ্রাম ধর্ষণ মামলায় ২০ বছরের সাজা ঘোষণা করল পকসো আদালত

এর পরই মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব, মহাসভার প্রতিনিধিদের প্রকল্পের বিষয়ে সবিস্তারে জানান। মহাসভার তরফে জানানো হয়েছে, সরকারের সঙ্গে কী কথা হল, তা গ্রামবাসীদের জানানো হবে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচামি। সেখানে প্রায় ২১০ কোটি ২০ লক্ষ কয়লা মজুত রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। সেখান থেকে কয়লা উত্তোলন করতে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। আর তাকে ঘিরে আন্দোলনের পারদও চড়ছে। রাজ্য সরকার জোর করে জমি অধিগ্রহণ করছে, জনজাতি মহিলাদের উপর হিংসা হচ্ছে বলে অভিযোগও উঠে আসছে। তাই প্রকল্প প্রত্যাহারের দাবি উঠছে। মমতার জমি আন্দোলনের নেত্রী ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

প্রকল্প হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি মমতার

তবে মমতার যুক্তি,  ‘‘দেউচা পাঁচামি নিয়ে ভুল রটানো হচ্ছে। এঁদের মধ্যে কয়েকটি মুখকে আমি শ্রদ্ধা করি। কিন্তু কিছু না জেনেই বাধাদান করছেন কয়েক জন। মনে রাখবেন, আমি জোর জবরদস্তি দখল, গরিবের পেটের ভাত মেরে, মানুষকে বঞ্চিত করে কোনও কাজ করি না।’’ তিনি জানিয়েছেন, দেউচা পাঁচামিতে লক্ষাধিক চাকরি হবে। জমির বদলে জমি এবং চাকরি পাবেন সাধারণ মানুষ। পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার প্যাকেজ রয়েছে রাজ্যের। এই মুহূর্তে জমির যা দাম, জমিদাতারা তার দ্বিগুণ টাকা পাবেন বলে জানান মমতা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget