এক্সপ্লোর

Dev Hiran : ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে’ হিরণকে জবাব

Dev Hiran Update : 'হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই। হিরণকে জবাব দেওয়ার কিছু নেই’ উত্তর দিলেন দেব

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর :  নিখোঁজ পোস্টার বিতর্কের মধ্যেই ঘাটালে নানা কর্মসূচি নিয়ে পৌঁছলেন তৃণমূল সাংসদ দেব ( MP Dev ) । যোগ দিলেন বীর সিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে। সম্প্রতি অভিনয় জগতের সহকর্মী তথা বিরোধী দলের বিধায়ক হিরণ তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন হিরণ। সেই সব অভিযোগের জবাব দেব দিলেন নরম গলায় অথচ দৃঢ় ভাবে। 
হিরণকে দেবের জবাব
সম্প্রতি হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে বেশ কিছু কড়া মন্তব্য করেন। হিরণ দেবকে কটাক্ষ করে  মন্তব্য করেন, ' সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব, সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। গরু চোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। ' 


'হিরণ আমার ভাল বন্ধু'
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঘাটালের সাংসদ দেব বলেন, ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে । হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই। হিরণকে জবাব দেওয়ার কিছু নেই’ । সিনেমা জগতের সহকর্মী হিরণকে কোনওরকম আক্রমণে না গিয়ে অভিনেতা-নেতা দেব বলেন, ‘হয়ত রাজনৈতিক ভাবে আবেগপ্রবণ হয়ে হিরণ কিছু বলেছেন’ । 

মলদ্বীপ ঘুরতে যাওয়া নিয়ে কটাক্ষ 
বান্ধবীকে নিয়ে মলদ্বীপ ঘুরতে যাওয়া নিয়েও হিরণ কটাক্ষ করেন দেবকে। বলেন, ' গার্লফেন্ডকে নিয়ে কোথায় যাব। মলদ্বীপে ঘুরতে যাব। ' এই প্রসঙ্গে দেবের অনুরোধ, ' আমার বান্ধবীকে অপমান করা মানে মহিলাদের অপমান করা। প্লিজ কাউকে ঘরে ঢুকতে বারণ করুন। '
ঘাটালে দেবের দীর্ঘ অনুপস্থিতির জন্য হিরণের তীব্র কটাক্ষ প্রসঙ্গে দেবের জবাব, 'আমি ব্যস্ত থাকি, এটা তো সত্যি কথা।' তবে আগে দেওয়া কথা অনুসারেই তিনি এসেছেন ঘাটালে।

Dev Adhikari: ‘এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা, আমার সম্পর্কে বেশি জানেন’, পাল্টা জানালেন দেব

এনামুল হকের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে দেবের বিদ্রুপ, ' এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা। ওঁ হয়ত আমার সম্পর্কে বেশি জানেন’। গরুপাচারের টাকায় ছবি বানানোর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দেবের।  

দুয়ারে সরকার কর্মসূচি ও হাসপাতালেও বৈঠক করার কথা সাংসদের। বিকেলে ডেবরাতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার কথা তৃণমূল সাংসদ দেবের।                                            

সেরা শিরোনাম

News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget