এক্সপ্লোর

Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের

Samik Bhattacharya : মনে রাখতে হবে, এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়।

Samik Bhattacharya : ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, 'দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। মনে রাখতে হবে, এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আইন আইনের পথে চলবে, ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে।' 

ধর্মতলার আন্দোলন ঘিরে যাবতীয় 
নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলার আন্দোলন। মিছিলে ঘিরে চলে গুন্ডামি। পুলিশকে ছোঁড়া হয় জলের বোতল। নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে আন্দোলনকারীদের হাতে মার খেতে হয় সাংবাদিকদের। সব মিলিয়ে শুক্রবার পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে। পরে এই ঘটনা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানান, যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে কঠিন শাস্তি পেতে হবে।

সাংবাদিক ও পুলিশকে টার্গেট করে বোতল ও জুতো
শুক্রবার সাংবাদিকদের ওপর হামলা ও সমগ্র ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, মিছিলে সাংবাদিক ও পুলিশকে টার্গেট করে বোতল ও জুতো ছোড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৭টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটা মামলায় যুক্ত করা হয়েছে 'গুন্ডা দমন আইন'। কারা জড়িত প্রত্যেকের নামও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আফরোজ, নাহিদ, তনভীর, রাহুল ও জামালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেন। তিনি জানান, এমন শাস্তি দেওয়া হবে তিন পুরুষ মনে রাখবে। ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ
ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ ! তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আফরোজ, স্থানীয় সূত্রে দাবি। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে আফরোজ। আফরোজ সঙ্গে একাধিক তৃণমূল নেতা-কর্মীদের ছবি সোশাল মিডিয়ায়। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে 'মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন'।

তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ধর্মতলায় ধুন্ধুমার, গতকাল অন্ডাল থেকে গ্রেফতার আফরোজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজ গ্রেফতার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে ৫ জনের নাম, সেই তালিকায় ছিল আফরোজ। 

আরও পড়ুন : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget