এক্সপ্লোর

Dholahat Arrest: ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিক গ্রেফতার

South 24 Parganas News: সোমবার রাতে বিস্ফোরণের পর থেকে এখনও খোঁজ নেই চন্দ্রকান্ত বণিকের ভাই তুষারকান্তি বণিকের।

পার্থ প্রতিম ঘোষ ও গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণে (Dholaghat Blast) ৮ জনের মৃত্যুর ঘটনায় বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঢোলাহাটের জুমাইনস্কর থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।

মূল অভিযুক্ত গ্রেফতার: সোমবার রাতে বিস্ফোরণের পর থেকে এখনও খোঁজ নেই চন্দ্রকান্ত বণিকের ভাই তুষারকান্তি বণিকের। মজুত বাজি ফেটে বিস্ফোরণে মৃত্যুর ঘটনায়, দুই ভাইয়ের বিরুদ্ধেই খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স ছিল চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের কাছে। পঞ্চায়েতে আবেদন করে এই লাইসেন্স পেয়েছিল তারা। লাইসেন্স ছিল বড়ভাই চন্দ্রকান্তের স্ত্রী সান্ত্বনা বণিকের নামে। তবে সূত্রের খবর, বাজির জন্য কোনও ধরনের বৈধ লাইসেন্স ছিল না। ২০২২ সালে গ্রেফতার হয় চন্দ্রকান্ত। জামিন পাওয়ার পর মাত্র কয়েক'শ টাকার বিনিময়ে সেই ট্রেড লাইসেন্স রিনিউ করায় সে। ঘটনা পর থেকেই পলাতক ছিল চন্দ্রকান্ত বণিক। এদিন ভোরে তাকে গ্রেফতার করা হয়। 

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাজি বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর ঘটনায় ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল দক্ষিণ রায়পুরের বণিক পরিবার। অর্ডারমতো সেই সব বাজি তৈরির কাজও শেষ হয়েছিল। পুলিশ সূত্রে খবর, যে বাড়িতে বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের পরিবার থাকত, তার চারটি ঘরের তিনটিতেই তৈরি হয়ে যাওয়া ওই সব বাজি মজুত করা হয়েছিল। এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল। পুলিশ সূত্রে খবর, যে খাটে একেবারে কোলের শিশুকে শোওয়ানো হত, সেই খাটের নীচেও মজুত করা ছিল প্রচুর বাজি। বাড়ির অদূরেই রয়েছে ১০ ফুট বাই ১২ ফুটের কারখানা। পুলিশের অনুমান, সেখানে জায়গা না কুলনোয়, অর্ডারের বিপুল বাজি ঘরের ভিতরে মজুত করেছিল বণিক পরিবার। আর এখানেই উঠছে নজরদারি নিয়ে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স থাকলেও বাজি তৈরির জন্য় কোনও লাইসেন্স ছিল না বণিক ভাইদের। প্রশ্ন উঠছে, পুলিশের নাকের ডগায় এই কারবার তাহলে রমরমিয়ে চলল কী করে? এলাকায় একটা বাড়ির ভিতরে অসচেতনভাবে এত বাজি মজুত করা হল, তাও কী টের পায়নি পুলিশ?

এদিকে এই বিস্ফোরণের তদন্তে পুলিশের হাতে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, গত ২৪ মার্চ মহেশতলার বাটানগরে বাজি নির্মাতা ও বিক্রেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। বাজির বিপদ সম্পর্কে সব জেনেও কীভাবে তিনি নিজের বাড়িতেই বিপুল বাজি মজুত করলেন, তা নিয়ে বিস্মিত পুলিশ।  

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget