এক্সপ্লোর

Diamond Harbour: 'সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা', ভাঙা কালী মূর্তির ছবি পোস্ট করায় আটক প্রতিমা শিল্পী-সহ ২

South 24 Pargana: বায়না অনুযায়ী প্রতিমা গড়তে না পারায় ক্রেতাদের সঙ্গে বচসা বাঁধে। পুলিশের আরও দাবি, প্রতিমা বিক্রি করতে না পারার হতাশায় মূর্তি ভাঙেন প্রতিমা শিল্পী।

পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যয়, আশাবুল হোসেন, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙা কালী মূর্তির (Kali Idol) ছবি পোস্ট করে ‘জল ঘোলার চেষ্টা’। সোশাল মিডিয়ায় ভাঙা কালী মূর্তির ছবি পোস্ট করা ঘিরে দানা বাঁধল বিতর্ক। পুলিশের অভিযোগ ডায়মন্ড হারবারে (Diamond Harbour) মূর্তি ভাঙার ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুলিশের দাবি, ওয়ার্কশপে কালী মূর্তি ভাঙেন প্রতিমা শিল্পী ও তাঁর সঙ্গীরাই।

বায়না অনুযায়ী প্রতিমা গড়তে না পারায় ক্রেতাদের সঙ্গে বচসা বাঁধে। পুলিশের আরও দাবি, প্রতিমা বিক্রি করতে না পারার হতাশায় মূর্তি ভাঙেন প্রতিমা শিল্পী। ঘটনায় ইতিমধ্যেই প্রতিমা শিল্পী ও তাঁর ২ সহযোগীকে আটক করেছে পুলিশ। সোশাল মিডিয়া থেকে উস্কানিমূলক পোস্ট না সরালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি এসপি-র।

আলোর উৎসবের মধ্যেই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, অন্ধকারকে ডেকে আনার চেষ্টার ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল!

সোশাল মিডিয়ায় ভাঙা কালী মূর্তির ছবি পোস্ট করা ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক! ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবারে। পুলিশ সূত্রে দাবি, সোমবার কালীপুজোর সকালে রামনগর থানার পুলিশ খবর পায়, প্রতিমা তৈরির একটি ওয়ার্কশপে চারটি কালী মূর্তি ভাঙা হয়েছে। 

যা নিয়ে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। কয়েকজন সেই ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন। যার ফলে গোটা বিষয়টি নিয়ে তীব্র জলঘোলা হতে শুরু করে। এরপরই প্রতিমা শিল্পী ও তাঁর দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। 

পুলিশের দাবি, টানা জিজ্ঞাসাবাদে শেষমেশ প্রতিমা শিল্পীরা স্বীকার করেন যে, মূর্তি বিক্রি নিয়ে সমস্যা তৈরি হওয়ায় হতাশা থেকে নিজেরাই মূর্তিগুলি ভেঙে ফেলেন। মঙ্গলবার প্রতিমা শিল্পী ও তাঁর দুই সহযোগীকে এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, ভাঙা মূর্তির নেপথ্যে সত্য উদঘাটিত হলেও, সোশাল মিডিয়ায় এখনও ঘুরে বেড়াচ্ছে ভাঙা মূর্তির ছবি। সেই সমস্ত পোস্ট দ্রুত ডিলিট না করলে, আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।

তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি: প্রসঙ্গত, এই একই দিনে সোনামুখী (Sonamukhi) শহরের তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। খোয়া গেল আনুমানিক ২০ লক্ষ টাকার গয়না। বাঁকুড়া জেলার (Bankura District) প্রাচীন পুর শহর সোনামুখী। কালীপুজোকে (Kali Puja 2022) কেন্দ্র করে গোটা সোনামুখী মেতে উঠেছে। তারই মধ্যে মঙ্গলবার গভীর রাতে সোনামুখী পুর শহরের তিনটি জায়গায় তিনটি কালীমন্দিরে (Kali Temple) দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনটি মন্দির মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় ২০ লক্ষ টাকার গয়না।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
Kolkata Weather Alert: শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?
শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা
আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা
Nandigram Bye Election: মিলন প্রধানের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের
মিলন প্রধানের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

ভিডিও

Regulation on Medicine Supply | প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে কড়া নির্দেশ CDSCO-র।
Rejinagar Bye Election | আচমকা থানার সামনে অবস্থান বিক্ষোভে AJUP প্রধান
Dilip Ghosh |
Artisan Excellence Award: শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস
Ajanta Shoe: এবার জুতোও হবে স্মার্ট, AI প্রযুক্তি যুক্ত জুতো বাজারে আনল অজন্তা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget