এক্সপ্লোর

Diamond Harbour: খড়িবেড়িয়ায় দুটো বাসের রেষারেষির ও ধাক্কার ফলে বড় দুর্ঘটনা, আহত মহিলা, শিশু মিলিয়ে প্রায় ৭০

Diamond Harbour Bus Accident: কলকাতাগামী দুই বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে। স্থানীয় আহত ৬০ থেকে ৭০ জন রয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও শিশুও রয়েছে আহতদের মধ্যে।

খড়িবেরিয়া: ভোররাতে বাস দুর্ঘটনার সাক্ষী থাকল খড়িবেড়িয়া। ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। দুটো যাত্রীবাহী বাসের রেষারেষি ও পরপর ধাক্কার ফলে এই ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। ঘটনার পরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জনরোষ দেখা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

দক্ষিণ ২৪ পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেষারেষি! কলকাতাগামী দুই বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটে। স্থানীয় আহত ৬০ থেকে ৭০ জন রয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মহিলা ও শিশুও রয়েছে আহতদের মধ্যে।

দুই বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটন ঘটেছিল কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চড়কতলায়। এসডি- ৮ রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহি বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ উঠেছিল। রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছিল। বাস চালককে ঘটনার পর থেকে আর পাওয়া যায়নি।

এদিকে, রাজ্যের বাইরে শুক্রবার ভোররাতে আরও একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন প্রচুর মানুষ। যাত্রীবোঝাই বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাতে মারা গিয়েছেন বাসের অন্তত ১২ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে, একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে। দুর্ঘটনার সময় চালক ও সহকারীসহ বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কমপক্ষে ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীরও। পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে কালেশ্বরম ট্রাভেলসের বাসটির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। তাতে বাসটিতেই আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক ও সহকারীসহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, বাসটির ঠিক নিচে দু-চাকার গাড়িটি আটকে যায়, যার ফলে আগুন লেগে যায় । পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। আগুন লাগার সঠিক কারণ খুঁজছে পুলিশ। এসি বাস হওয়ায় অনেকেই জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসতে পারেননি। মর্মান্তিক এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে। 

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget