এক্সপ্লোর

Diamond Harbour Local Fire: ডায়মন্ড হারবার লোকালে আগুন, হুড়োহুড়ি যাত্রীদের, শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত

Train Fire: যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি দেখা যায় বলে খবর রেল সূত্রে।

রঞ্জিত হালদার, সুভাষগ্রাম: ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে আগুন আতঙ্ক। সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এই ঘটনার জেরে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ফুলকি দেখা যায় বলে খবর রেল সূত্রে। এখনও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। (Diamond Harbour Local Fire)

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুর ১২টা বেজে ২১ মিনিটে সুভাষগ্রাম স্টেশনে ঢোকে ডাউন ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি ঢোকে। স্টেশন ছাড়ার আগেই আগুন চোখে পড়ে। যাত্রীরা জানিয়েছেন, আগুনের ফুলকি চোখে পড়ে তাঁদের। ধোঁয়া বেরোতে শুরু করে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় দেন। ট্রেন থেকে নামতে শুরু হয় ঠেলাঠেলি। (Train Fire)

এখনও সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। ওই স্টেশন দিয়েই পাস হয় বারুইপুর, নামখানা, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর লোকাল। কিন্তু অগ্নিকাণ্ডের পর সেখান দিয়ে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। আতঙ্ক ছড়িয়েছে সুভাষগ্রাম স্টেশনের যাত্রীদের মধ্যেও। 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'হিন্দু ভোট বাড়লেই '২৬-এ মমতা প্রাক্তন, ভাইপো জেলে', সুকান্তর কড়া বার্তার পরও অনড় শুভেন্দু

ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররা। মেরামতের কাজ চলছে। যান্ত্রিক ত্রুটির জেরেই আগুনের ফুলকি বেরোতে শুরু করে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কিন্তু এক ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও, এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এর প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশনেও। প্ল্যাটফর্ম গিজগিজ করছে মানুষের ভিড়ে। কিন্তু ট্রেন ছাড়ছে না। শুধুমাত্র ক্যানিং এবং বজবজ শাখায় ট্রেন চলছে। দক্ষিণের অন্য সব ট্রেন বন্ধ রয়েছে।

ব্যস্ত সময়ে এই ঘটনায় হয়রান হচ্ছেন যাত্রীরা। রবিবার যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম হলেও, শিয়ালদা স্টেশনে ঠায় বসে রয়েছেন অনেকেই। এক যাত্রী জানান, বকখালি যাবেন তিনি। এক-দেড় ঘণ্টা ধরে স্টেশনে বসে রয়েছেন তিনি। স্টেশনে ঘোষণা চলছে। যান্ত্রিক ত্রুটির কথা জানানো হলেও, ট্রেন পরিষেবা কখন স্বাভাবিক হবে, কিছু জানা যাচ্ছে না। 

এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "সুভাষগ্রামে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, তাতে ব্রেক বাইন্ডিং হয়েছে। সারানো হচ্ছে। এগোতে পারছে না ট্রেনটি। ওই ট্রেনের পিছনে আরও অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে।" পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছু ক্ষণ সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget