এক্সপ্লোর

Saokat Molla: ১৩ ঘণ্টা তল্লাশিতেও মিলল না খোঁজ, ৮ জুন প্রাক্তন TMC বিধায়ক সওকত মোল্লাকে NIA দফতরে তলব

West Bengal: নদীর ধারে সওকতের ছেলের আলিশান রেস্তোরাঁতেও NIA-র হানা।

কলকাতা: কোথায় সওকত মোল্লা? NIA-এর সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশিতেও মিলল না খোঁজ। ৮ জুন প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিউটাউনে NIA দফতরে তলব করা হল। সওকতের পরিবারের সদস্যদের নোটিস ধরাল NIA।

আটক প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে ইমরান মোল্লা। NIA জালে সওকত মোল্লা ঘনিষ্ঠ ১। সওকত ঘনিষ্ঠ আরেক ব্যক্তির বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ ও CCTV হার্ড ড্রাইভ। সওকতের বাড়ি, অফিস, আত্মীয়দের ঠিকানা থেকে ছেলের রেস্তোরাঁ
বিস্ফোরণকাণ্ডের তদন্তে সওকতের খোঁজে ম্যারাথন তল্লাশি NIA-র।

সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে হাজির হয় NIA-এর টিম। পুলিশকে সঙ্গে নিয়ে সওকতের জীবনতলার বাড়িতে NIA-র টিম। সওকতের ছেলের সঙ্গে কথা বলেন NIA আধিকারিকরা। সওকতের ছেলেকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ চালাচ্ছে NIA। সওকতের বাড়িতে তল্লাশি NIA-র একটি টিমের। আরেকটি টিম সওকতের ছেলেকে নিয়ে এলাকায় তল্লাশি চালাচ্ছে।

নদীর ধারে সওকতের ছেলের আলিশান রেস্তোরাঁতেও NIA-র হানা। বাড়ির কাছে সওকতের কার্যালয়েও প্রাক্তন বিধায়কের খোঁজে NIA হানা দেয় বৃহস্পতিবার। গত মার্চ মাসে ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে NIA। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল, মজুত বোমার থেকে বিস্ফোরণ হয়, ধারণা NIA-র।

আরও পড়ুন: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?

নদীর একাংশ দখল করে তৈরি হয়েছিল ভেরি। কোথাও আবার তৈরি হয়েছে রেস্তোরাঁ, কোথাও হোটেল তৈরির অভিযোগ। সওকত মোল্লা ও তাঁর পরিবারের বিরুদ্ধে এভাবেই নদী ও জমি দখলের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। এসবের মধ্যেই সওকত মোল্লার বাড়ির রং নিয়েও শুরু হয়েছে জল্পনা।

পুকুর চুরির কথা অনেকেই শুনেছেন... কিন্তু নদী চুরি? প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, বৃহস্পতিবার সওকত মোল্লার খোঁজে যখন দিনভর বিভিন্ন জায়গা হানা দিল কেন্দ্রীয় এজেন্সি NIA, সেই তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দখলদারির একাধিক অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।
সওকত মোল্লার পাশাপাশি তাঁর স্ত্রী এমনকী ভাইয়ের বিরুদ্ধেও দখলদারির ভুরি ভুরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।

জীবনতলার অভিযোগকারী এক বাসিন্দা বলেছেন, 'এটা সওকত মোল্লার ভাই আবু, তারা জোর করে সরকারি জায়গার উপরে হোটেল বানিয়েছে। নদীর চর এটা। সওকত, তাঁর বউ আরও সব বাহিনী আছে, জোর করে এই ফিসারি জায়গা, তারপর হাউস, সব দখল। পুলিশ আমাদের কথা শোনেনি। এবং থানার মধ্যে ঢুকতে দেয়নি সেই সময়।'

কেন বিধায়ক বলে? ওই বাসিন্দা বলেছেন, 'বিধায়ক বলে এবং পুলিশ তো ওঁদের ছিল। যার জন্য আমাদের ঢুকতে দেয়নি।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget