এক্সপ্লোর

TMC: ট্রেন মেলেনি, কাল সকালেই বাসে চেপে দিল্লি যাচ্ছে তৃণমূল!

বিজেপি শাসিত রাজ্যে কিছু হলে ছেড়ে কথা নয়, হুঙ্কার অভিষেকের । তৃণমূল সূত্রের খবর দিল্লি-যাওয়ার জন্য প্রায় ১০০টি বাস নেওয়া হচ্ছে।

কলকাতা: ট্রেন না পাওয়ায় বাসেই দিল্লি-যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। কাল সকালেই বাসে করে দিল্লি যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। রাজ্যের এলাকায় পাইলট কার নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি। বিজেপি শাসিত রাজ্যে কিছু হলে ছেড়ে কথা নয়, হুঙ্কার অভিষেকের । তৃণমূল সূত্রের খবর দিল্লি-যাওয়ার জন্য প্রায় ১০০টি বাস নেওয়া হচ্ছে।

দিল্লিযাত্রা নিয়ে ইতিমধ্যেই তুলকালাম বেধেছে। দিল্লিযাত্রার জন্য তৃণমূলের চাহিদা মতো বিশেষ ট্রেন পাওয়া যাবে না। শনিবার রাজধানী রওনা হওয়ার ঠিক আগের দিনই একথা জানিয়ে দিল রেল। বিষয়টির নেপথ্যে বিজেপির প্রতিহিংসা দেখছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে মোদি সরকার! এই নিয়ে পাল্টা যুক্তি দিয়েছে বিজেপিও। 

নজরে ৩ অক্টোবর। একদিকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ওই দিন ইডির অফিসে না যাওয়ার চ্য়ালেঞ্জ....এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ইডিকে কড়া নির্দেশের পর....মঙ্গলবার কী হয়, সেটাই দেখার। 
আর এরইমধ্য়ে আরও এক বিতর্ক। বাংলার পাওনা বকেয়া আদায় করতে ৩-৪ হাজার লোক নিয়ে দিল্লিযাত্রা শুরুর ঠিক আগের দিন, তৃণমূলের চাহিদা মতো বিশেষ ট্রেন দেওয়া যাবে না বলে জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। 

শুক্রবার পূর্ব রেলের তরফে আধিকারিক শেখ আল্লারাখার সই করা এই চিঠিতে IRCTC-র ইস্টার্ন জোনের গ্রুপ জেনারেল ম্যানেজারকে লেখা হয়েছে,৩০ সেপ্টেম্বর, শনিবার, বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য যে আবেদন জানানো হয়েছিল, সেই অনুযায়ী রেক এই মুহূর্তে অমিল।   

IRCTC-কে পাঠানো পূর্ব রেলের আধিকারিকের রেক অমিলের চিঠি এবং তৃণমূলের তরফে রেক চেয়ে করা আবেদনপত্রের ইমেলের স্ক্রিনশট নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্ধারিত ডিপোজিট নেওয়ার পরেও, বিজেপি সরকার নিলর্জ্জভাবে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করতে চাইছে না! পশ্চিমবঙ্গের প্রতিবাদ করার অধিকার এবং প্রাপ্য থেকে বঞ্চিত রাখতে যেভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে, তা আসলে আতঙ্কের উজ্জ্বল নিদর্শন! বাংলার মানুষের সামনে তারা ভয়ে জড়সড় হয়ে গেছে, এটা দেখে ভালই লাগছে। 

নেপথ্যে রাজনৈতিক জিঘাংসা? না কি আরও এক 'সেটিং'? প্রশ্ন সিপিএমের। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলা থেকে তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন কলকাতায়। নেতাজি ইন্ডোরে তাঁকে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget