এক্সপ্লোর

Dilip Ghosh: সততা-নিষ্ঠা নিয়ে ভাবিত নন কলকাতাবাসী, ফের দিলীপ-বাণী, 'হিম্মত থাকলে আসুন', পাল্টা কুণাল

Kunal Ghosh: মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানে রাজ্যে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন।

কলকাতা: কী সিবিআই (CBI), কী তৃণমূল (TMC), গত কয়েক দিন ধরে ক্ষুরধার আক্রমণ চালিয়েই যাচ্ছেন তিনি। এ বার শহর কলকাতার সাধারণ মানুষের মনোভাব নিয়েও ক্ষোভ উগরে দিলেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, দুর্নীতি নিয়ে মাথা ঘামানোর পক্ষে নন কলকাতাবাসী (Kolkata)। একমাত্র নিজেদের সুবিধা নিয়েই বেশি চিন্তা তাঁদের। 

তৃণমূলকে জেতানোয় এ বার কলকাতাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃর্ভ্রমণে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানে রাজ্যে শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলেন। আর তাতেই কলকাতাবাসীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দিলীপ বলেন, "কলকাতার লোক দুর্নীতি নিয়ে চিন্তা করেন না। কলকাতাবাসীরা নিজেদের সুবিধা নিয়ে চিন্তা করেন। তাঁরাই ভোট দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের জেতান। কারণ তাঁদের সততা-নিষ্ঠা-ন্যায়ের প্রশ্ন নেই। নিজেদের সুবিধা নিয়েই থাকেন।"

কলকাতাবাসীর চরিত্র তুলে ধরছেন বলেও মন্তব্য করেন দিলীপ। তাঁর বক্তব্য, "এতবড় দুর্নীতি নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে। কলকাতায় কেউ টুঁ শব্দটি করছেন না। আমরা ভাবি, শিক্ষিত বাঙালি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। জন আন্দোলনে নেতৃত্ব দেবেন। এখন উল্টোটা হয়ে গিয়েছে।"

আরও পড়ুন: Dilip Ghosh: বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত, 'বঙ্গ বিজেপি-র কথাতেই টাকা দেওয়া বন্ধ', বললেন দিলীপ

এর আগে, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যবাসীর উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তদানীন্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ও। রাজ্যবাসীর বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ঘটনাচক্রে এখন তিনি তৃণমূলের মন্ত্রী। তবে সেই সময় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে তিনি যে সমালোচনায় ভয় পান না, তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, "আমি সত্যি কথা বলি, কারও খারাপ লাগলে কিছু করার নেই। এখানকার বাঙালির চরিত্র বলছি। আমরা কালীঘাটের কাছে থাকি, তাতেই আনন্দে আছি। ভিখারি থাকি, জল না থাক, আলো না থাক, রাস্তা না থাক, চাকরি না থাক, কোনও যায় আসে না। ৬০ হাজার টাকা পেলেই খুশি। দুর্গাপুজো করব, নাচব, গাইব, খাব, সব ভুলে যাব।" আসন্ন দুর্গাপুজোয় ক্লাবগুলির অনুদান বাডা়নোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গেই দিলীপের এমন মন্তব্য।

একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন দিলীপ

দিলীপের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "আমার মনে হয়, দিলীপবাবু অবসাদে ভুগছেন। তাঁর কোনও অধিকার নেই কলকাতা এবং বাংলার মানুষকে এ ভাবে অপমান করার। কলকাতা ছাড়া অন্যত্রও তো হারছে বিজেপি! বিজেপি-র এখনকার যিনি সভাপতি, তার ওয়ার্ডেও তো বিজেপি হারছে, তৃণমূল জিতছে! আপনার হিম্মত থাকলে কলকাতার বুকে প্রার্থী হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করুন! কলকাতা নিয়ে এত কথা বলছেন, তা আসুন না একবার! আসন্ন যে কোনও নির্বাচনে দিলীপ ঘোষ প্রার্থী হয়ে দেখান। আমরাও দেখিয়ে দেব, দিলীপ ঘোষ সুদ্ধ গোটা বিজেপি-কে কীভআবে হারাতে হয় দেখিয়ে দেব।"

এ দিন সকালে রাজ্য সরকারের বকেয়া টাকা আটকে দিয়েছেন বলেও মন্তব্য করেন দিলীপ। জানান, বঙ্গ বিজেপি-র (West Bengal BJP) কথাতেই বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকারকে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। স্বভাবতই তাতে বিজেপি-র অস্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্র বকেয়া না মেটানোতেই বাংলার গ্রামেগঞ্জে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে লাগাতার অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা এবং তাঁর দলের নেতা-মন্ত্রীরা।

সেরা শিরোনাম

Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget