এক্সপ্লোর

TMC News: এবার CID - র জালে শামিম আহমেদ ঘনিষ্ঠ, গ্রেফতার মগরাহাট পশ্চিমের মমতা-তৃণমূলের বিধায়কের ডানহাত বলে পরিচিত আসিফ ইকবাল

Shamim Ahmed: শামিম আহমেদের বিরুদ্ধে জমি-প্রতারণা ও তোলাবাজির মামলা রয়েছে। ওই একই মামলার FIR-এ মূল অভিযুক্ত এই আসিফ ইকবাল।

কলকাতা : CID-এর জালে এবার শামিম আহমেদ-ঘনিষ্ঠ। মগরাহাট পশ্চিমের মমতা-তৃণমূলের বিধায়ক শামিম আহমেদের ডান হাত বলে পরিচিত আসিফ ইকবালকে গ্রেফতার করেছে সিআইডি। পূর্ব মেদিনীপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে CID । শামিম আহমেদের বিরুদ্ধে জমি-প্রতারণা ও তোলাবাজির মামলা রয়েছে। ওই একই মামলার FIR-এ মূল অভিযুক্ত এই আসিফ ইকবাল। কিছুদিন আগেই এই মামলায় শামিম আহমেদের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালায় CID । যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের। 

শামিম আহমেদের ঘনিষ্ঠ আসিফ ইকবালের গ্রেফতারি প্রসঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক এবং মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'এই যে সবটাই... শামিম আহমেদ যতদিন চাটন শিবিরে ছিলেন, ততদিন কিন্তু পুলিশ, সিবিআই কেউ সেখানে যায়নি। যে মুহূর্তে... এই পরেশরাম দাস, যতদিন চাটন শিবির, গদ্দার শিবির, বেইমান শিবিরে ছিলেন, ততদিন তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত, অ্যারেস্ট এইসব শোনা যায়নি। যে মুহূর্তে তাঁরা বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনক, সঙ্গে সঙ্গে এইসব আরম্ভ হয়ে গেছে। পরেশরাম দাসকে গ্রেফতার করতে হবে। শামিম আহমেদের বাড়ি পুলিশ পাঠাতে হবে। শামিমের ডানহাতকে গ্রেফতার করতে হবে। মোশারফ হোসেন, কত ভাল একটা কর্মসূচি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক, তাঁকে আটকানোর জন্য তাঁর ভাইকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে। এগুলো চলছে।' 

পুর-প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বির অভিযোগ, ভেঙেছে পুরসভার বিল্ডিংয়ের কাচ, দমদমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল 

গত ৪ নভেম্বর সরিষায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। পুলিশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জেরায় এই টাকার হদিশ মিলেছে। এই টাকার পুরোটাই তোলাবাজির টাকা বলে বৃহস্পতিবার আলিপুর আদালতে জানিয়েছে ডায়মন্ড হারবার জেলার পুলিশ। তোলার টাকাই ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল। আলিপুর আদালতে জমা দেওয়া নথিতে এমনটাই জানিয়েছে ডায়মন্ড হারবার জেলার পুলিশ। 

সম্প্রতি মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিয়েছিল CID. জলের দরে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি। খোঁজ মেলেনি শামিম আহমেদের। পার্টি অফিসে এক কোটির বেশি টাকা উদ্ধার, নিরাপত্তা প্রত্যাহারের পর, মমতা-তৃণমূলের মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিয়েছিল CID. বাজার মূল্যের থেকে অনেক কম টাকায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রতারণা, তোলাবজি, জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয় ডায়মন্ড হারবার থানায়। এই মামলার তদন্তভার নেয় CID. 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Politics : মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
West Bengal Politics : মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সিপিএমের না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস-তৃণমূল জোট হচ্ছে ?
Samik Bhattacharya: তোলাবাজির অভিযোগে ধৃত, পরে জামিন, এবার BJP নেত্রী পিয়ালি বিশ্বাসের পাশে দাঁড়ালেন শমীক ভট্টাচার্য, বললেন,
তোলাবাজির অভিযোগে ধৃত, পরে জামিন, এবার BJP নেত্রী পিয়ালি বিশ্বাসের পাশে দাঁড়ালেন শমীক ভট্টাচার্য, বললেন," পুলিশ যে কাজ করেছে ভুল করেছে.."
Ritabrata Banerjee: 'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...'
'রাজনীতির শিকার', NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, 'কতক্ষণ জেরা করবে সেটা তো...'
Ritabrata Banerjee: 'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর
'ব্রাত্যদা রাজনীতি করুন বা না করুন, ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না', দাবি ঋতব্রতর
Advertisement

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget