এক্সপ্লোর

DIlip On Shahjahan: 'দল তাকে কথা দিয়েছে..', শাহজাহান প্রসঙ্গে কেন 'পার্থ'-র কথা মনে করালেন দিলীপ ?

Dilip Attacks Shahjahan: 'যতক্ষণ না চোর ধরা পড়ে, সে নেতা থাকে ভাল লোক', শাহজাহান ইস্যুতে তীব্র আক্রমণ দিলীপের ঘোষের, কী বললেন বিজেপি নেতা ?

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দাঁতনে চা চক্রে যোগ দিয়ে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) ইস্যুতে একহাত নিলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, 'যতক্ষণ না চোর ধরা পড়ে, সে নেতা থাকে ভাল লোক।' 

সিআইডি হেফাজত নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'এখন চলবে, জেলের ভাত অনেকদিন খেতে হবে। কারণ কথা দিয়েছে, এরকম করতে হবে। না হলে বদনাম হয়ে যাবে। দল তাকে কথা দিয়েছে, বার করে নিয়ে আসবে। আর এরপরেই দিলীপের সংযোজন, 'পার্থবাবু কেষ্টবাবুকে বার করতে পারেনি, শাহজাহান কে করবে!' পাশাপাশি পুলিশের জামিনের বিরোধিতা নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, 'সবাই জানে কোথায় আছে কী করছে, সন্দেশখালির মহিলারা বলছেন ধরে দেব। অথচ পুলিশ দেখতে পাচ্ছিল না।'

সিআইডি হেফাজতে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ সন্দেশখালিতে ইডি ও সিআরপিএফের উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানের বিরুদ্ধে। সিআইডি সূত্রে খবর, মুখে পুরোপুরি কুলুপ এটেছেন ধৃত তৃণমূল নেতা। কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা হল? কেন এমন ঘটনা ঘটল? তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির বেতাজ বাদশা।

সূত্রের খবর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্য়েই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বার বার দেবেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। সিআইডি সূত্রে খবর, খাবার খাচ্ছেন না শেখ শাহজাহান। গতকাল সারা রাত ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লকআপে নিয়ে যাওয়া হয়।  ভোরে তাঁর মেডিক্য়াল টেস্ট করা হয়। ফের তাঁকে জেরা করা হবে। 

শাহজাহান গ্রেফতারের পর তীব্র আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। অধীর চৌধুরী বলেছেন, 'ঘরের চাকরের নাম CID। তৃণমূলের ঘরের চাকর CID। তাদেরকে উত্তর দেবে।প্রভু কখনও চাকরের কথার উত্তর দেয়! শাহজাহান তো ওদের কাছে প্রভু। তাঁর পিছনে নুূরজাহান। মটন পোলাও বিরিয়ানি খাওয়াবে বসিয়ে বসিয়ে। সন্দেশখালি, ডায়মন্ডহারবার যেখানে যেখানে খোকাবাবু ভোটে দাঁড়াবে, সব এলাকাকে অপারেট কর, জেলখানায় বসে বসে।'

আরও পড়ুন, বইতে পারে ঝোড়ো হাওয়া, আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে

মূলত চাপের মুখে ৫৬ দিনের মাথায় সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এবার সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নিল CID। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ED ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনার তদন্ত করবে রাজ্য গোয়েন্দা পুলিশ। এছাড়া, ন্যাজাট থানায় রাজ্য পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাও রুজু হয়েছে। ওই মামলায় শেখ শাহজাহানকে অ্যারেস্ট দেখানো হয়েছে। বসিরহাট মহকুমা আদালত থেকে এদিন তৃণমূল নেতাকে সোজা ভবানী ভবনে আনা হয়। সেখানেই তাঁকে জেরা করবেন CID আধিকারিকরা। 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget