এক্সপ্লোর

Dilip Ghosh : BJP-র পরবর্তী রাজ্য সভাপতির কে, চর্চার মধ্যেই বিধানসভায় হাজির দিলীপ, সাক্ষাৎ শুভেন্দুর সঙ্গে

Dilip Ghosh Meets Suvendu Adhikari : এখন, পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবেন?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  প্রতিবারই  বিধানসভা অধিবেশন চলাকালীন দিলীপ ঘোষ একবার বিধানসভায় বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবারও তিনি এলেন। এখন তিনি সাংসদও নন। দলের কোনও পদাধিকারীও নন। কিন্তু দিলীপ ঘোষ বিধানসভায় আসার পরই বিজেপি শিবির চাঙ্গা হয়ে ওঠে। বিধানসভায় আগমনকে বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন দিলীপ।  তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ কিন্তু অন্যরকম। শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনাই উদ্দেশ্য ? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভুললে চলবে না আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বঙ্গে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। তার আগেই দিলীপের এই বিধানসভায় আগমনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

গত লোকসভা নির্বাচনে তিনি জয় এনে দিতে পারেনি পদ্মশিবিরকে। নতুন কেন্দ্র থেকে লড়ে তিনি পরাস্ত হন তণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে। তারপর থেকে রাজ্য রাজনীতিতে তাঁকে বড় একটা দেখা যায় না। কিন্তু এদিন বিধানসভায় আসতেই তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু। ছিলেন অন্যান্য বিধায়করাও। অতীত স্মরণ করলে মনে পড়বে, এর আগে যেদিন দিলীপ ঘোষ বিধানসভায় এসেছিলেন, সেদিন প্রায় সব বিধায়করাই বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু এদিন সকলেই অপেক্ষায় ছিলেন দিলীপের। তাহলে কি বঙ্গ বিজেপিতে আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন দিলীপ? 

এখন, পাখির চোখ ২০২৬ বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, রাজ্য বিজেপির নতুন সভাপতি কে হবেন? তার কারণ, যাঁকেই এই গুরুদায়িত্ব দেওয়া হবে, তাঁর হাতেই থাকবে ২০২৬-এর নির্বাচন পরিচালনার রাশ থাকবে তাঁর হাতেই। অর্থাৎ যিনি রাজ্য সভাপতি হবেন, বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচনে তাঁর মতামত কিংবা তাঁর অনুগামীরা যে বাড়তি গুরুত্ব পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। চলতি মাসের শেষেই বাংলায় আসার কথা অমিত শাহের। অমিত শাহ আসার আগেই কি বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে? এই সফরেই কি নতুন রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক সারবেন অমিত শাহ? কে বসবেন সেই পদে? সব জল্পনার মধ্যেই বিধানসভায় হাজির দিলীপ। 

শুক্রবারই রাজ্য বিজেপির ২৫টি সংগঠনিক জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তাহলে কি দ্রুত রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণার জন্যই, এমনটা করা হল?                                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget