এক্সপ্লোর

Dilip Ghosh : ' এটা কি আফগানিস্তান ' , তৃণমূলের কোন পদক্ষেপ নিয়ে এমন মন্তব্য করলেন দিলীপ

দিলীপ বলেন, ' সিবিআই-ইডিকে ভয় দেখানো হচ্ছে। তদন্ত ছেড়ে তারা যাতে চলে যায় সেই পরিস্থিতিও তৈরি করা হচ্ছে।

শিবাশিস মুখোপাধ্যায়, কলকাতা : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। তারপরই এ নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। বুধবার মর্নিং ওয়াক সেরে ফেরার সময় এ প্রসঙ্গে দিলীপ বললেন, এটা আফগানিস্তান হয়ে গিয়েছে নাকি  ! 

'এটা কি আফগানিস্তান'
এবার CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই নয়,  রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, এবং বিলকিসকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে মুক্ত করার গুজরাত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেও মিছিল করবে মহিলা তৃণমূল। এ প্রসঙ্গেও তোপ দাগেন দিলীপ। তিনি বলেন, ' সিবিআই-ইডিকে ভয় দেখানো হচ্ছে। তদন্ত ছেড়ে তারা যাতে চলে যায় সেই পরিস্থিতিও তৈরি করা হচ্ছে। এটা কি আফগানিস্তান হয়ে গেছে? ' 

'দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পুজোর আবহ'
অন্যদিকে, সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে অনুদান দেবেন ৬০ হাজার টাকা করে। ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে অনুদান পাবে। সেই সঙ্গে তিনি জানান,  এবছর, ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর সরকারি কর্মচারীদের পুজোর ছুটি থাকবে। উৎসব শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ। বলেন, ' দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পুজোর আবহ তৈরি করা হচ্ছে। তাই আগে ভাগেই ক্লাবগুলিকে অনুদান দেওয়া হল। ' 

গরুপাচার মামলায় বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে সিবিআই। তার  আগে হুমকি চিঠি পান আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক! ' অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে, পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ' এমনই লেখা রয়েছে সেই চিঠিতে। তবে যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি! এই প্রসঙ্গে দিলীপের দাবি, ' ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। বাদ যাচ্ছেন না বিচারকরাও। ' 

CBI’এর পর মঙ্গলবার কলকাতার ভোটারদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। ' দুর্নীতি নিয়ে নয়, কলকাতার ভোটাররা শুধু চিন্তা করেন নিজেদের কথা। ' মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ মন্ত্রকের অধীনস্থ CBI’এর সঙ্গে তৃণমূলের কার্যত সেটিংয়ের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। 

সেরা শিরোনাম

Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget