এক্সপ্লোর

Dilip Ghosh Wedding: রাত পোহালেই বিয়ে দিলীপের, শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিল তৃণমূল

Dilip Ghosh News: বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে সংসার পাততে চলেছেন দিলীপ।

কলকাতা: বিয়ে করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই নিয়ে এই মুহূর্তে সরগরম বঙ্গ রাজনীতি। গত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর যখন নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন দিলীপ, সেই সময় যিনি হাত ধরেছিলেন, তাঁর সঙ্গেই দিলীপ সংসার পাততে চলেছেন বলে খবর। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গেলেও, রাজ্য বিজেপি-র নেতারা বিষয়টি নিয়ে তেমন উচ্চবাচ্য করছেন না। আর সেই আবহে দিলীপকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন রাজনৈতিক ভাবে তাঁর প্রতিপক্ষ, তৃণমূলের নেতারা। (Dilip Ghosh Wedding)

বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে সংসার পাততে চলেছেন দিলীপ। শুক্রবার নিউটাউনে দিলীপের ফ্ল্যাটেই রেজিস্ট্রি বিয়ে বলে খবর। পরে সনাতনী রীতি মেনেও সাতপাক ঘুরবেন বলে শোনা যাচ্ছে। (Dilip Ghosh News)

দিলীপের বিয়ের কথা চাউর হতেই সবার আগে কার্যত সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, 'সূত্রের খবর: আগামী কাল কি রাজ্যের কোনও অবিবাহিত বিজেপি নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপি-রই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা'। সেই সঙ্গে কুণাল আরও লেখেন, 'দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না'।

তবে দিলীপকে নিখাদ শুভেচ্ছা বার্তা পাঠান তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লেখেন, ''অনেক অভিনন্দন দিলীপদা। মন থেকে খুশি হয়েছি। খুব ভাল হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভাল থাকুন দু'জনে। আবারও অভিনন্দন'।

তবে অভিনন্দন জানিয়েও দিলীপকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দে তিনি বলেন, "সত্যি বিয়ে করছে! আমি খুব খুশি। মানুষটা ভাল, খারাপ না। একটু খাওয়াদাওয়ার অসুবিধা হচ্ছিল, এখন ঠিক হয়ে যাবে।"

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, ২০২১ সালে রিঙ্কুর সঙ্গে পরিচয় দিলীপের। কলকাতার ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়েই পরিচয়। দিলীপের বিয়ে নিয়ে এত শোরগোলের অন্যতম কারণ হল, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রচারক হিসেবে তাঁর সেই পরিচয়। দু'-একটি ব্যতিক্রম থাকলেও, RSS-এর প্রচারকদের সিংহভাগই অবিবাহিত। দিলীপও এতদিন একাকীই জীবন কাটিয়েছেন। এতদিন পর সংসার পাতার সিদ্ধান্ত নিলেন তিনি। 

২০১৫ সালে বিজেপি-তে যুক্ত হন দিলীপ। সে বছর ডিসেম্বরে পশ্চিমবঙ্গে বিজেপি-র সভাপতি হন। ২০১৬ সালে খড়্গপুর থেকে বিধায়ক এবং ২০১৯ সালে মেদিনীপুর থেকে জয়লাভ করে সাংসদ হন। রাজনীতিক হিসেবে গরম সংলাপ, 'ডোন্ট কেয়ার' মনোভাবের জন্যই বরাবর পরিচিত দিলীপ। কিন্তু তাঁর জীবনে মেঘ নেমে আসে গত বছর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আচমকা আসন পাল্টে দিলীপকে মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর আসনে পাঠিয়ে দেওয়া হয়। আসনবদলে মনোকষ্ট লুকিয়ে রাখেননি দিলীপ। দলের কিছু নেতার বিরুদ্ধে সেই সময় ষড়যন্ত্রের অভিযোগও তোলেন দিলীপের অনুরাগীরা। 

আসন বদল নিয়ে নিজের মনোকষ্ট গোপন রাখেননি দিলীপ। তাঁর অনুগামীরা দলের অন্দরে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। সেই দুঃসময়ে রিঙ্কু দিলীপের ক্ষতে প্রলেপ দেন বলে খবর। এর পর মায়ের ইচ্ছে মেনে নিয়ে রিঙ্কুর সঙ্গে বিয়েতে রাজি হন দিলীপ। রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। তাঁর এক পুত্র রয়েছেন। ছেলের অনুমতি নিয়ে বিয়েতে এগোচ্ছেন রিঙ্কুও।

এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে, RSS জানিয়েছে, অবাক হলেও, দিলীপকে আর প্রচারক বলে গণ্য করা হয় না। কারণ সঙ্ঘের অর্থে, সঙ্ঘের অন্নে আর প্রতিপালিত নন দিলীপ। নিজে রোজগার করেন তিনি।

Input By : https://bengali.abplive.com/district/dilip-ghosh-wedding-bjp-ex-mp-getting-married-to-rinku-majumdar-1130958

সেরা শিরোনাম

Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget