এক্সপ্লোর

Dilip Ghosh : 'পার্টি চায় না...', মোদির সভার আগেই দিল্লির বিমান ধরলেন দিলীপ ! জানিয়ে গেলেন...

নরেন্দ্র মোদির সভায় তিনি উপস্থিত থাকছেন না।  কিন্তু কেন? তাহলে কি অন্য কোথাও থাকছেন তিনি? নিজেই জানিয়ে দিলেন সবটা।

 

রঞ্জিত সাউ, কলকাতা :  জল্পনা ছিল, তিনি থাকবেন, না থাকবেন না। নিজেই বলেছিলেন, মঞ্চে নয়, দর্শকাসনে থাকবেন। তবে শেষ পর্যন্ত মন পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির সভায় তিনি উপস্থিত থাকছেন না।  কিন্তু কেন? তাহলে কি অন্য কোথাও থাকছেন তিনি? নিজেই জানিয়ে দিলেন সবটা। শুত্রবার তাঁকে পাওয়া গেল এয়ারপোর্টে। বিমান ধরবেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি। অবশ্যম্ভাবী প্রশ্ন, থাকছেন না কেন আজকের সভায়, বিতর্ক এড়াতেই কি দিল্লি চলে যাচ্ছেন? 

 'দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই'

শুক্রবার এয়ারপোর্টে ঢোকার আগে দিলীপ বললেন, 'দিল্লি যাচ্ছি ব্যাস এটুকুই। আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই আমি হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না, আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টির কাজে যাচ্ছি। পার্টির কাজ।' 

 পার্টির হাইকমান্ড কি তাঁকে দিল্লিতে ডেকেছে?

এর আগে নরেন্দ্র মোদির আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ। সদ্য় নির্বাচিত রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। পরে অবশ্য় দলীয় অফিসে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। তখন জল্পনা তৈরি হয়, শমীক দায়িত্ব নেওয়ার পর কি দিলীপের সঙ্গে দলের আলোচিত দূরত্ব মিটবে ? আবার কি পার্টির অনুষ্ঠানগুলিতে ডাক পাবেন তিনি? জল্পনা ছিল, ২১ জুলাই তিনি কোথায় থাকবেন , তা নিয়েও। এত কিছুর পর বৃহস্পতিবার জানা গেল, শুক্রবার নরেন্দ্র মোদির সভায় তিনি থাকছেন না। তবে পার্টির হাইকমান্ড কি তাঁকে দিল্লিতে ডেকেছে? তাহলে কি নতুন কোনও দায়িত্ব, নাকি বোঝাপড়া? জল্পনা চলছে।                 

বাংলায় আসার আগে কী লিখলেন মোদি?                   

অন্যদিকে বঙ্গে সভআর আগে সোশাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলার মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকেই তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে। '১৮ জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব। যোগদান করুন।' লিখলেন মোদি। মানুষকে ডাক দিলেও, ডাক পেলেন না এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
Nepal Flash Flood: অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
অ্যাম্বুল্যান্সকে পাশ কাটাতে গিয়ে পথ বদল, তাতেই প্রাণ বাঁচল ২১ জনের! ভয়ঙ্কর অভিজ্ঞতা নেপালের পর্যটকদের
Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget