এক্সপ্লোর

Dilip Ghosh: 'এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না' কটাক্ষ দিলীপের

Dilip Ghosh On Mamata Banerjee: 'প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়।' মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ

কলকাতা: মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গতকাল হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। এই ইস্যুতে রাজনৈতিক চোট বলে কটাক্ষ। এদিন দিলীপ ঘোষ বলেন 'এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়। সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল।' খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

গতকাল, প্রতিকূল আবহাওয়ার মধ্য়ে পড়ে মুখ্য়মন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণ করতে হল সেবক এয়ারবেসে।মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর তাঁর কোমরে চোট লেগেছে। উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে মঙ্গলবার কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরার উদ্দেশে রওনা দেন তিনি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই গাজোলডোবার কাছে, প্রবল ঝড়-বৃষ্টি মধ্যে পড়ে কপ্টারটি। নিচে বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গল, সেখানে কপ্টার নামানোর কোনও সুযোগ ছিল না।

বাগডোগরার দিকে না এগিয়ে কপ্টার ঘুরিয়ে নেন পাইলট। শিলিগুড়ির দিকে আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকায় সেদিকে এগিয়ে যায় কপ্টার। সেবক এয়ারবেসে অবতরণ করে মুখ্য়মন্ত্রীর হেলিকপ্টার। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্য়বস্থা ছিল না। তাই কোমড়ে চোট লাগে।

সেবক থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশেষ বিমানে কলকাতায় আসেন। বিকেল ৫টা ১০ মিনিটে, SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। গাড়ি থেকে নামার সময় প্রথমে তাঁর কাছে হুইলচেয়ার নিয়ে যাওয়া হলেও, তিনি তাতে বসতে রাজি হননি। মুখ্যমন্ত্রীর জন্য ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়। তাঁদের পরামর্শে MRI করা হয়। রাত সাড়ে ৮টা নাগাদ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। তখন তাঁকে হুইল চেয়ারে করে এনে, গাড়িতে তোলা হয়। এসএসকেএম সূত্রে খবর...পেনকিলারের পাশাপাশি, ফোলা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাঁকে।প্রয়োজন ছাড়া মুখ্যমন্ত্রীকে না হাঁটার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।নি-ক্যাপ পরতে বলা হয়েছে। বুধবার, চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে দেখতে তাঁর বাড়িতে যাবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget