এক্সপ্লোর

Dilip Ghosh: আপনি কি BJP - তে কোণঠাসা? তীক্ষ্ণ জবাব দিলীপ ঘোষের, কী বললেন

Dilip Ghosh News: জগন্নাথ মন্দির দর্শন, মমতার সাক্ষাৎ নিয়ে দলেই প্রশ্ন। আমল না দিয়ে ফের স্বমহিমায় জবাব দিলীপের।

অর্ণব মুখোপাধ্যায়, দিঘা: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে গতকাল দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তাঁর এই উপস্থিতির ফলে দলেই কটাক্ষের মুখে পড়েছেন বিজেপি নেতা। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। নাম না করে জবাব দিয়েছে সৌমিত্র খাঁয়ের আক্রমণেরও।  

কটাক্ষের জবাব দিলীপের: জগন্নাথ মন্দির দর্শন থেকে মমতার সাক্ষাৎ নিয়ে দলেই প্রশ্নের মুখে পড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমল না দিয়ে ফের স্বমহিমায় জবাব দিলেন বিজেপি নেতা। স্পষ্ট বললেন, 'তৃণমূলের লোকজন জানে কে আসল বিজেপি, কারা উন্নয়নের সঙ্গে। আমি কাউকে শত্রু ভাবি না।'

এবিপি আনন্দ: তৃণমূলের বহু কর্মী স্বাগতম বলেছেন; বলেছেন দিলীপ ঘোষ এলে উন্নতি হবে, মন্দিরের কাজ ভাল হবে, কী বলবেন? 

দিলীপ ঘোষ: জয়বাংলাও তো বলেছে। গো ব্যাকও বলেছে। তৃণমূলের লোকজন জানে কে আসল বিজেপি। কারা উন্নয়নের সঙ্গে। তাঁরা আমাকে শত্রু ভাবে, রাজনীতিক ভাবে, আবার বন্ধুও ভাবে। কারণ আমি কাউকে শত্রু ভাবি না। যদি কেউ আমাকে স্বাগত করে, তাঁকে ধন্যবাদ। আমি যেখানে যাই দুরকম আওয়াজই আসে।

এবিপি আনন্দ: মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে সরাসরি কথা হল, তাঁর সম্পর্কে কী বলবেন? কীভাবে মূল্যায়ন করবেন? 

দিলীপ ঘোষ: মমতা বন্দ্যোপাধ্যায়কে মূল্যায়ন আর নতুন করে কী করব। আজ এখানে মন্দির কেন করতে হচ্ছে! কারণ উন্নয়নের রাস্তা বন্ধ। মানুষকে দেওয়ার মতো কিছু নেই। মন্দির করায় আপত্তি নেই। আমরাও অনেক জায়গায় মন্দির করেছি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষের চাকরি নেই। শিক্ষা নেই। স্বাস্থ্য ব্যবস্থা সমস্যায়। সুরক্ষা নিয়ে চিন্তাুর ব্যাপার। মন্দির করুন না, কিন্তু সেটা যেন অ্যাজেন্ডা না হয়। 

এবিপি আনন্দ: আপনি কি বিজেপিতে কোণঠাসা? 

দিলীপ ঘোষ: কোণঠাসার কী আছে। দিলীপ ঘোষ রাস্তায় নামলে মিডিয়া, পাবলিক পিছনে থাকে। যাঁরা কোণঠাসা হয়ে যাচ্ছে তাঁরা চিন্তায় আছে।

এবিপি আনন্দ: সৌমিত্র খাঁ আপনাকে বলছেন এত আদর্শবান নির্লজ্জ পুরুষ দেখিনি, বাবুল সুপ্রিয়, মুকুল রায়কে তাড়িয়ে এখন সেই পথে হাঁটবেন, কী বলবেন? 

দিলীপ ঘোষ: আমি তাড়ালে অনেককে ফাঁকা করে দিতাম। আমার সময় কেউ যায়নি। আমি যাওয়ার পর অনেকে গিয়েছে। ধরে রাখতে পারেননি ওঁরা। উনি রোজ বলেন চলে যাব। ব্ল্যাকমেল করে টিকে আছেন। যে শুভেন্দু অধিকারীকে ১৪ পুরুষ তুলে গালাগালি দেয়। আবার বান্ডিলের জন্য পা ধরে। এসব লোকের কথার জবাব দিই না। 

বুধবার বিকেলে দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। তাঁদের আপ্য়ায়ণে গেটে অপেক্ষায় ছিলেন বিদ্য়ুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন অরূপ বিশ্বাস। প্রণাম করে ঘুরে দেখেন মন্দির। এরপরই মুখ্যমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সস্ত্রীক দিলীপ ঘোষ।দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ দর্শনের পর কার্যত ঝড় উঠেছে বিজেপির অন্দরে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশাল মিডিয়ায় লেখেন, "একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাংলার বিজেপির লজ্জা আপনি।''

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget