এক্সপ্লোর

Dilip Ghosh: 'আবার কি উনি নন্দীগ্রামে হারতে নামবেন?' উপনির্বাচনে মমতার প্রার্থী হওয়ার জল্পনায় খোঁচা দিলীপ ঘোষের

এ প্রসঙ্গে এদিন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নন্দীগ্রামে আগে হেরেছেন, ভবানীপুরেও হেরেছেন, আবার কি উনি নন্দীগ্রামে হারতে নামবেন?'

কলকাতা: মাস পেরোলেই নন্দীগ্রামে উপনির্বাচন। এবার এ নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। হাইভোল্টেজ নন্দীগ্রাম আসনে ‘কালীঘাট তৃণমূল’ বা মমতাপন্থী শিবিরের তরফে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা। নন্দীগ্রামে মমতা দাঁড়ালে, আমরা প্রার্থী দেব না, ঘোষণা 'ঋতব্রত-তৃণমূল'-এর। মমতাকে নন্দীগ্রামে উপনির্বাচনে দাঁড়ানোর বার্তা আখরুজ্জমানেরও। 

আখরুজ্জমান বলেন, ''প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বপ্ন রয়ে গেছে, নন্দীগ্রাম থেকে তিনি জিততে পারেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি নন্দীগ্রামে প্রার্থী হন, তাঁর স্বপ্নপূরণের জন্য আমরা সরে দাঁড়াব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর না জেতার যে যন্ত্রণা, তার জন্য ওখানে প্রার্থী পদ প্রত্যাহার করে নেব। এরপর এ বিষয়ে এবার পালটা খোঁচা দিলীপ ঘোষের। রাজ্যের মন্ত্রী বলেন, প্রতীক কার, ফান্ড কার, এসব নিয়ে ভাবতে ভাবতেই তৃণমূলের কাছে নির্বাচনের যুদ্ধ শেষ হয়ে যাবে।                             

নন্দীগ্রামের ভোটে অর্থাৎ উপনির্বাচনে প্রার্থী হবেন কী না মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে ঋতব্রত তৃণমূলের এক বিধায়ক যেমন বার্তা দিয়েছেন, আরেক বিধায়ক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে এদিন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নন্দীগ্রামে আগে হেরেছেন, ভবানীপুরেও হেরেছেন, আবার কি উনি নন্দীগ্রামে হারতে নামবেন? হাওয়া দিচ্ছেন ওঁকে। আর হারার বাকি নেই। এখন উনি কী করবেন ওঁর ব্যাপার। লোকে উল্টো বুদ্ধি দিয়ে যাচ্ছেন। তাঁর ফল টের পেয়েছেন।'              

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দাঁড়িয়ে তৎকালীন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে ভবানীপুর কেন্দ্র থেকেও তিনি আশানুরূপ ফল পাননি। এবার উপনির্বাচনে নন্দীগ্রামে কি লড়াই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জল্পনা নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল। 

এদিকে, ভোটের লড়াইয়ের চেয়েও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে - তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে ঠিক কারা প্রতিদ্বন্দ্বিতা করবে? ‘কালীঘাট তৃণমূল’ নাকি ‘ঋতব্রত শিবির’? এই জট কাটাতে ও দলীয় প্রতীকের দাবিতে বুধবারই জাতীয় নির্বাচন কমিশনে গেছিল ঋতব্রত শিবির। 

দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলের পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে। প্রতীক কার, পার্টি কার, ফান্ড কার, এ নিয়ে সমাধান হতে হতেই নির্বাচন শেষ হয়ে যাবে। লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনও পার হয়ে যাবে। লড়ুক ওরা।'  

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget