এক্সপ্লোর

Annapurna Yojana: ‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ

Dilip Ghosh on Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কড়া বার্তা।

কলকাতা: যারা প্রকৃত যোগ্য তাঁদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফূর্তি করার জন্য দেওয়া হবে না। এতো দিন যারা অসৎ উপায়  লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন তাঁদের কাউকে ছাড় নয়। সুদ সমেত সব টাকা আদায় কড়া হবে। খড়গপুরের সভা থেকে কড়া বার্তা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের। (Dilip Ghosh on Annapurna Yojana)

খড়্গপুরের সভা থেকে কড়া বার্তা দিলেন দিলীপ। তাঁকে বলতে শোনা যায়, "লক্ষ্মীর ভাণ্ডার...সবাই পেয়ে যাচ্ছে। ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে। কেন দেবে তাদেরকে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য? সব বন্ধ হবে।" (Annapurna Yojana)

'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে দিলীপ বলেন, "তেরো পাতার ফর্ম এসেছে। কঠিন কিছু নয়। বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে। বেশি লেখাপড়া নয়, ওটা দেখতে হবে, টিক মারতে হবে। কারণ যাকে আমরা দিচ্ছি, সে লোকটা কে, তার ইনকাম কী, সম্পত্তি কত, ব্যাঙ্কে কত টাকা পয়সা কত আছে, তার পাওয়ার কথা কি না। যার প্রয়োজন তাকে দেওয়া হবে। এটা মোচ্ছব,ফূর্তি করার জন্য নয়।"

আরও পড়ুন: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট চালুর ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের।

তৃণমূলের আমলে যাঁরা অন্যায় ভাবে 'লক্ষ্মীর ভাণ্ডারে'র টাকা পেয়েছেন, সেই টাকা সুদ সমেত আদায় করা হবে বলেও জানান দিলীপ। বলেন, "পুরুষরা কী করে লক্ষ্মীর ভাণ্ডার পায়? সব ব্যাটাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢাকাচ্ছে দেখুন। ছবি এসেছে। কাউকে ছাড়া হবে না। আর এমন হলে, সেই টাকা, তার সুদ, ধরুন এক বছর পেয়েছে তো! সেই এক বছরের টাকা সুদ সমেত আদায় করা হবে। ছাড়া হবে না কাউকে।"

আরও পড়ুন: গাড়ির মধ্যে ঝলসে মৃত্যু পরিবারের ৪ জনের, দুর্ঘটনার তদন্তে নেমে খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার নাবালক ছেলে

এই মুহূর্তে জায়গায় জায়গায় 'অন্নপূর্ণা ভাণ্ডারে'র জন্য নাম নথিভুক্তিকরণ চলছে। যে ফর্ম দেওয়া হচ্ছে, তাতে নানা শর্তও রয়েছে। যদিও দিলীপের বক্তব্য, "এই যে ফর্ম ফিলআপ করা হচ্ছে, তিন মাস চলবে। ভয় পাবেন না। সবে এসেছে ফর্ম। শুরু হয়ে যাবে। নাম আসতে থাকবে। যারা দু'নম্বরি করে পেয়েছে বাদ যাবে। সেই যায়গায় যারা যোগ্য, দেওয়া হবে তাদের।"

এদিন 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, "অন্নপূর্ণা যোজনা'র বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা। অন্নপূর্ণা যোজনায় ফর্মপূরণ করতে সমস্য় হলে বাড়িতে গিয়ে আমাদের লোকেরা ফিল আপ করে দিয়ে আসবে। অনেক জায়গায় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে, গ্রেফতারও হয়েছে। আগামী বুধবার থেকে প্রথম পর্যায়ে ৩ হাজার টাকা দেওয়া হবে। আমরা চাই প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাক। এতদিন দলের সরকার চলত, আমাদের সরকারের জনগণের সরকার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
Advertisement

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget