Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
Bengali News Live Update: দেশ-দুনিয়ার, জেলা থেকে রাজ্যের, নিজের বাড়ির পাশের সব খবর দেখুন সবার আগে
LIVE

Background
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ। এই মুহূর্তে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে ফোনে কথা শতাব্দীর সঙ্গেও।
বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই আজ এনডিএ-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের আমন্ত্রণ। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ডাক পেয়েছি, জানালেন কাকলি।
এখনও কেন বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজ নয়? NDA বৈঠকে NCPI যাওয়ার আগেই লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেকরা। আসন বদলেও প্রশ্ন।
আন্দোলনকারী ছাত্রদের উপর AK-47 থেকে গুলি! প্রবল সমালোচনার মুখে বিহারের পুলিশ অফিসার সাসপেন্ড।
চুক্তি ভেঙে ছাত্রদের টার্গেট করে ধরপাকড়। FIR না তুললে ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র। তহবিলে ১ কোটি দিয়ে আইনি লড়াইয়ের আশ্বাস সিব্বলের।
বিক্ষোভ চলছে বলেই লাঠি চালানো যায় না। নির্দিষ্ট SOP থাকা উচিত। যন্তর মন্তরে ছাত্রদের উপর লাঠি-ছররা গুলি নিয়ে মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
ছাত্রদের উপর লাঠিচার্জ, ছররা গুলি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল সংসদ। পদত্যাগী প্রধানকে পাগড়ি পরিয়ে বিজেপি সাংসদদের সম্বর্ধনা।
নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদের নামে ধর্মতলায় তাণ্ডব। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই পথে বিজেপি। শিয়ালদা, গোলপার্ক থেকে জাতীয় পতাকা হাতে মিছিল।
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি। শিয়ালদা থেকে মিছিল। দেশ বিরোধীদের গ্রেফতার হতেই হবে, হুঁশিয়ারি তাপসের।
ধর্মতলায় তাণ্ডব, গ্রেফতার আরও ২। কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ। কেউ ছাত্র নয়, পাল্টা সরকার।
প্রধানমন্ত্রীর বিকৃত ছবি নিয়ে বিক্ষোভ, বিপাকে শ্রীলেখা মিত্র। ঠাকুরপুকুর থেকে মেদিনীপুর, মালদা, পুরুলিয়া। একের পর এক থানায় অভিযোগ দায়ের।
প্রশ্ন ফাঁসে যুক্ত থাকলেই ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা। দেশজুড়ে প্রবল চাপের মুখে কড়া আইন আনছে কেন্দ্র। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের সংস্থান।
নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার গুজরাতেই প্রশ্ন ফাঁস? সোশাল মিডিয়ায় আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন লিকের অভিযোগ। তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের।
সংসদে পেশ প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল। পরীক্ষা ব্যবস্থার সংস্কারে নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স। কমিটিতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যানও।
সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে করোনাকালে টেস্টিং। এবার অভিষেকের ডক্টর্স অন হুইল নিয়ে থানায় অভিযোগ দায়ের। তালিকায় তৎকালীন DM, SP।
মেডিক্যাল সার্টিফিকেটে কোথায় চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর? কোর্টে দেওয়া অভিষেকের নথি নিয়েই এবার প্রশ্ন। মেডিক্যাল কাউন্সিলে অভিযোগ দায়ের।
নানুরে শহিদ স্মরণে গিয়ে বিক্ষোভের মুখে ঋতব্রত-তৃণমূলের কাজল শেখ। সূচপুরে গণহত্যায় নিহতদের বাড়িতে যেতেই উঠল চোর চোর স্লোগান।
কাজলকে দেখেই ডিম!
জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী, দেখা করলেন সিকিমে টানেল ধসে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে। ৭জনকে হোমগার্ডে চাকরির ঘোষণা।
দানের রক্তও পাচার! বিতর্কের মুখে গাইডলাইন মানার দাবি সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের। নোটিসের জবাব না দিলে শাস্তি, জানাল স্বাস্থ্য দফতর।
আয়ুষ্মান ভারত না পেলে এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। পারিবারিক আয় ৮ লক্ষের নিচে হলেই মিলবে ৫ লক্ষ টাকার বিমার সুবিধে, বিজ্ঞপ্তি সরকারের।
West Bengal News : দানের রক্তও ভিন রাজ্যে পাচার! স্ক্যানারে আরও ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার! স্ক্যানারে আরও ব্লাড ব্যাঙ্ক
ভিন রাজ্য়ে দানের রক্ত বিক্রির অভিযোগ, ৬টি ব্লাড ব্যাঙ্কে অভিযান
বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, শক্তিগড়, রানিগঞ্জে
৬টি ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তল্লাশি
বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, হাওড়ার HMC রোটারি ব্লাড সেন্টার
কৃষ্ণনগরের ইনস্টিটিিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ব্লাড সেন্টারে তল্লাশি
রায়গঞ্জের উপশম ব্লাড সেন্টার, হাওড়ার রোটারি ব্লাড সেন্টার
পূর্ব বর্ধমানের শক্তিগড়ে টেরেজা ওম ব্লাড সেন্টারে স্বাস্থ্য দফতরের অভিযান
রানিগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ব্লাড সেন্টারেও তল্লাশি
অনুমতি ছিল মাসে ১ হাজার ইউনিটের
৬ মাসে বেলেঘাটার ওম ব্লাড ব্যাঙ্কের রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ হয়েছে ২৫ হাজার ইউনিট!
NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
'FIR-এর ভিত্তিতে তদন্ত চালাতে পারে দিল্লি সরকার'
'তদন্ত করলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়'
পুলিশি অত্যাচারের অভিযোগের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
'আগে অপরাধের রেকর্ড থাকলে, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়'
পুলিশি অত্যাচারের অভিযোগের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রাক্তন প্রধান বিচারপতির তত্ত্বাবধানে SIT গঠনের দাবি মামলাকারীর
'প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পরে অশান্তি শুরু হয়'
'এর নেপথ্যে ২টি কারণ থাকতে পারে'
'হয় পুলিশ অতিরিক্ত কঠোর ছিল, বা উস্কানি দিতে কেউ কেউ বিক্ষোভে ঢুকে পড়েছিল'
মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর
'যতদূর সম্ভব বলপ্রয়োগ এড়িয়ে চলা উচিত ছিল'
পুলিশের মধ্যে অনেকে উর্দি ছাড়া ছিলেন, দাবি মামলাকারীর আইনজীবীর
'গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত, দায় কার, সেটা নির্ধারণ করতে হবে'
সুপ্রিম কোর্টে সওয়াল মামলাকারীর আইনজীবীর
'একবার প্রোটোকল তৈরি হয়ে গেলে, দায় নির্ধারণ করা সহজ হবে'
মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর
বিহারে AK-47 ব্যবহার করে গুলি চালানো হয়েছিল, দাবি মামলাকারীর আইনজীবীর
শুধু যন্তর মন্তর নয়, কনট প্লেসেও লাঠিচার্জ পুলিশের, দাবি মামলাকারীর আইনজীবীর






















