এক্সপ্লোর

Dilip Ghosh : '২০২১ অবধি এগিয়েছি, তারপর দলের অগ্রগতি থমকে গিয়েছে' এবার নেতৃত্বকেই নিশানা দিলীপের ?

West Bengal Loksabha Election Result 2023 : 'চক্রান্ত-কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। ২০২১ অবধি এগিয়েছি, তারপর দলের অগ্রগতি থমকে গিয়েছে। ' বললেন দিলীপ

রঞ্জিত সাউ, কলকাতা : ভোটের ফল তাঁর বিরুদ্ধে গিয়েছে। প্রথম থেকেই জয়ের ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাসী হলেও শেষমেষ লোকসভা ভোটে হারলেন দিলীপ। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে। ২২ গজের খেলোয়াড়ের কাছে হার মানতে হল রাজনীতির দুঁদে খেলোয়াড়কে। এই দিলীপ ঘোষের হাত ধরেই বাংলায় ২০১৯ সালে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির ৭৭ জন প্রার্থী জিতে এসেছিলেন এই দিলীপ ঘোষের অধিনায়কত্বেই। এরপর মাঝে ৩ টি বছর চলে গেলেও ভোটের শতকরা হিসেবে আর এগোতে পারল না বিজেপি। বরং গত লোকসভা ভোটের থেকে ৬ টি কম আসনে জয় পেল গেরুয়া শিবির।  

এবার বাংলায় বিজেপির এই ফলাফলের পিছনে ঠারেঠোরে রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন দিলীপ ঘোষ। বললেন, 'চক্রান্ত-কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। ২০২১ অবধি এগিয়েছি, তারপর দলের অগ্রগতি থমকে গিয়েছে। ' গত ৩-৪ বছরে এগোতে পারিনি, বাড়েনি প্রাপ্ত ভোটও।রীতিমতো থমকে গিয়েছে দলের অগ্রগতি , ২০২১ এর পর, মন্তব্য দিলীপের। আর উল্লেখযোগ্যভাবে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হন। তাহলে কি বঙ্গবিজেপির বর্তমান ডিসিশন-মেকারদেরই নিশানা করলেন দিলীপ? তাঁর সংযোজন, ' ২০২১ এর পর দল  কেন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা ভাবার দরকার আছে। দিলীপ ঘোষের কাজে এক শতাংশও ফাঁক ছিল না। হারা আসনে লড়াই করেছি। কাজ হয়নি',
বর্ধমান-দুর্গাপুর লোকসভায় লক্ষাধিক ভোটে হারের পর মন্তব্য করেন দিলীপ।  

রাজ্য়ে দলের আসন কমে যাওয়ার জন্য় কার্যত নেতৃত্বকেই দায়ী করলেন বর্ধমান-দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী। তুললেন চক্রান্তের অভিযোগও। বললেন, 'রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ। আমি সেই ভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি। কিন্তু, সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।' 

দলের উদ্দেশে তাঁর বার্তা, 'আমাদের ব্য়ক্তিগত রেষারেষি, ভুল বোঝাবুঝি, ভুল নীতির জন্য় এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল হয়ে না যায়। তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে। মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্বের প্রতি।'

আরও পড়ুন :                             

সন্দেশখালি-বিতর্কের জের কোথায়? বসিরহাটে জয় তৃণমূলের

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget