এক্সপ্লোর

Dilip Ghosh: তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারের নিদান দিলীপের

 Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তিগড়ের সভায় এমন মন্তব্য করেন দিলীপ।

কলকাতা: সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজনৈতিক তাপ-উত্তাপ চরমে (Panchayat Elections 2022)। এ বার তৃণমূল (TMC) নেতাদের গাছে বেঁধে মারের দাওয়াই দিতে শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তৃণমূল নেতাদের গাছে বেঁধে, কলার ধরে হিসেব নিকেশ মিটিয়ে নেওয়ার নিদান দিলেন সাধারণ মানুষের উদ্দেশে। তাঁর এই মন্তব্যে নতুন করে তরজা শুরু হয়েছে। 

তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারের দাওয়াই দিতে শোনা গেল দিলীপ ঘোষকে

 পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তিগড়ের সভায় এমন মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "গতবার পঞ্চায়েত ভোটে পুলিশ, গুন্ডা দিয়ে মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। যারা জিতেছিল, পাঁচ বছর লুঠ করেছে। পাবলিকের মারের ভয়ে এখন তারা পালাচ্ছে। কাউকে ছাড়বেন না। গাছে বেঁধে রেখে, কলার ধরে হিসেব চাইবেন। কারণ চুরির টাকায় যারা বাড়ি-গাড়ি করেছে, সেটা আপনার টাকা। পঞ্চায়েতের কাছ থেকে পাই-পয়সা বুঝে নেবেন।"

এর জবাবে তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেন, "দিলীপ ঘোষের মুখ থেকে তো এই ধরনের কথাই বেরোবে!উনি তো নিজের দলেই কোণঠাসা! যাঁদের দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, গোষ্ঠীদ্বন্দ্বে, অন্তর্দ্বন্দ্বে জেরবার, তাঁরা যে সন্ত্রাসকে হাতিয়ার করেই বাঁচতে চাইবেন, গত কয়েক মাস ধরেই তার প্রমাণ পাচ্ছি আমরা। তাই দলের ক্যাডারদের উস্কানি হিচ্ছেন।"

আরও পড়ুন: Projapoti Controversy: নন্দনে ছবি দেখানো মুখ্যমন্ত্রীর হাতে নেই, প্রজাপতি বিতর্কে মুখ খুললেন ফিরহাদ

কিন্তু বিজেপি চাইলেও, বাংলায় সন্ত্রাস চালানো যাবে না বলেও এ দিন মন্তব্য করেন শান্তনু। তিনি বলেন, "উনি ভুলে যাচ্ছেন, এটা বাংলা। এটা গুজরাত নয়। সন্ত্রাসের জায়গা নয় বাংলা। তাই যত এমন কথা বলবেন, ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন ওঁরা।"

এর আগে, বীরভূমের তৃণমূল সভাপতি, গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকেও কটাক্ষ করেন দিলীপ। বলেন, "বীরভূমের বাঘকে খাঁচায় রেখেছে সিবিআই। এর পর তিহাড় জেলে গেলে দিল্লির মানুষও খাঁচাবন্দি বাঘকে দেখতে পাবে।"  

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক তাপ-উত্তাপ বেড়েই চলেছে

সেই নিয়ে দিলীপকে একহাত নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "অনুব্রতকে নিয়ে দিলীপ ঘোষের এত মাথা ব্যথা কেন? কাল কেউ দিলীপদার নাম বলে, উনি গ্রেফতার হবেন? নাম বললে গ্রেফতার হয় না, প্রমাণ লাগে। দিল্লি নিয়ে যাবে কি যাবে না, এত আগ্রহ কেন। সবাই আইনি লড়াই লড়তে পারেন। তিহাড়ে থাকলে জিতে গেলাম, আসানসোলে থাকলে হেরে গেলাম, এমন কিছু আছে কি! এত আগ্রহ কেন?"

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget