এক্সপ্লোর

Dilip Ghosh : 'নোংরামি, চ্যাঁছড়ামি ...মনে হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা', মদন-প্রসঙ্গে দিলীপ

Firhad On Madan : ‘রাজনৈতিকভাবে মতপার্থক্য আছে, কিন্তু এসব সমর্থন করে না দল’, মদনের তর্পণের তীব্র সমালোচনা করে তিরস্কার করেন ফিরহাদ হাকিম। 

রঞ্জিত সাউ, কলকাতা : মহালয়ায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে তর্পণ করেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের ওই কাণ্ড নিয়ে সরব হন বিধানসভার স্পিকারও। রবিবারের ঘটনায় রাজনৈতিক তরজা জমে ওঠে। নিন্দা করেন, ফিরহাদ হাকিমও।  এবার এই বিতর্ক মুখ খুুললেন দিলীপ নিজেও। বললেন, ' নিজে জেল খেটেছেন। তারপর নোংরামি, চ্যাঁছড়ামি করছেন। ' এসব মনে হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। 

মদন কী করেছেন 
রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও বিরোধী দলনেতার ছবিতে মালা পরিয়ে তাঁদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন মদন মিত্র। তিনি আরও বলেন, ' আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচনটা হবে, তারপর তর্পণ করার মতো বিজেপির আর কোনও কর্মী পাওয়া যাবে না।' এ’নিয়ে তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতির তরজা। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর কার্যকলাপে এদিন ক্ষোভপ্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ। অন্যদিকে, দিলীপ-শুভেন্দুর ছবিতে মালা দিয়ে তর্পণ করা নিয়ে মদনকে ভর্ৎসনা করেন ফিরহাদ হাকিমও। ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, মদনের তর্পণের তীব্র সমালোচনা করে তিরস্কার করেন ফিরহাদ হাকিম। ‘রাজনৈতিকভাবে মতপার্থক্য আছে, কিন্তু এসব সমর্থন করে না দল’, মদনের তর্পণের তীব্র সমালোচনা করে তিরস্কার করেন ফিরহাদ হাকিম। 

মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না : দিলীপ 
এই ঘটনার ২৪ ঘণ্টা পরও তা নিয়ে রাজনৈতিক তরজা চলে সমানতালে। দিলীপ ঘোষ উত্তর দেন, ' মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না। স্বাভাবিক থাকেন না। বাপ-ঠাকুর্দার ছবি না পেয়ে আমার ছবি নিয়ে তর্পণ করেছে। এই সমস্ত লোকেদের কথায় কাজে খুব বেশি গুরুত্ব থাকে না।' 

মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশে জলদানই রীতি। মহালয়া চলে গেছে। কিন্তু, তর্পণ-রাজনীতি নিয়ে বাগযুদ্ধের উত্তাপ এখনও কমছে না।  

                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget