এক্সপ্লোর

Dilip Ghosh : 'না রেহেগা বাঁশ না বাজেগি বাঁসুরি', ফের পুরনো ছন্দে দিলীপ ঘোষ, সুরে সুর মেলালেন সুকান্ত

Dilip Ghosh : 'এবারের ইলেকশনে গঙ্গাযাত্রা করতে হবে। বিসর্জন দিতে হবে। ধুয়ে ফেলতে হবে। না রেহেগা বাঁশ না বাজেগি বাঁসুরি।'

শিবাশিস মৌলিক, জয়ন্ত পাল, সুদীপ্ত আচার্য, কলকাতা :'সবে শুরু। দলের ভাইদের একে একে উইকেট পড়ছে।' কেউ বাদ যাবেন না, হুঁশিয়ারি দিলীপ ঘোষের ( Dilip Ghosh )। 'মারের পাল্টা এবার মার', হুঙ্কার সুকান্ত মজুমদারের ( Sukanta Majumdar )। বিজেপির অমৃত কলস যাত্রার মিছিলে পাশাপাশি দেখা গেল রাজ্য বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতিকে। আর দুজনেই তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

ক্ষুরধার ভাষায় দিলীপ বলেন, ' পাপের ঘড়া প্রায় ভরে এসছে। আপনার এই যে রাবণের গুষ্টি, একটা একটা করে শেষ হবে। আর আপনি বেঁচে থাকুন ১০৫ বছর। সব দেখে যান। আপনার রাজত্ব ধ্বংস হোক। ' রবিবার বিজেপির অমৃত কলস যাত্রায় ফের পুরনো ছন্দে পাওয়া গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষকে। বললেন, 'পাপ বাপকেও ছাড়ে না আর টিএমসিকে ছাড়বে কেন? এবারের ইলেকশনে গঙ্গাযাত্রা করতে হবে। বিসর্জন দিতে হবে। ধুয়ে ফেলতে হবে। না রেহেগা বাঁশ না বাজেগি বাঁসুরি।'

রবিবার, অমৃত কলস যাত্রার মিছিলে পাশাপাশি হাঁটতে দেখা গেল প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতিকে। 
মিছিল শেষে কলস নিয়ে বাসে করে কলকাতা স্টেশনে পৌঁছন বিজেপি নেতা-কর্মীরা। এদিন সুকান্ত মজুমদার বলেন, ' আপনারা দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে মোদীজির সঙ্গে দেখা করে এনার্জি নিয়ে আসুন। তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে। মারের পাল্টা এবার মার।' 

রবিবার দলের ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচিতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন দুই বিজেপি সাংসদ। একই মঞ্চে দিলীপের সুরে সুর মিলিয়ে মারের দাওয়াই দেন দলের রাজ্য সভাপতি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। তৃণমূলের দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মাটি নিয়ে গিয়ে কী হবে বকেয়া টাকা দাও। মাটি যতই নিয়ে যাও এখানে মানুষ তোমাদের হারাবে।' 

রবিবার দিলীপ ঘোষকে পুরনো ছন্দে পাওয়ার দিনই আবার এই কর্মসূচিতে অনুপস্থিত রইলেন বিরোধী দলনেতা। এদিন মিছিল শেষে, ওয়াই চ্যানেলে সভায় যোগ দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, সেখানে সভায় যোগ দেননি বিরোধী দলনেতা। যদিও এর কারণ নিয়ে কোনও বক্তব্য শোনা যায়নি রাজ্য নেতৃত্বের কাছ থেকে। সম্প্রতি, দুর্গাপুজোর শহরে কলকাতায় ঘুরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ২ দিন আগে রাজ্য বিজেপির প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। যদিও, সেই বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার, অমৃত কলস যাত্রার মিছিলে পাশাপাশি হাঁটতে দেখা গেল প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতিকে। মিছিল শেষে কলস নিয়ে বাসে করে কলকাতা স্টেশনে পৌঁছন বিজেপি নেতা-কর্মীরা। সেখান থেকে বিশেষ ট্রেনে কলস নিয়ে রওনা দেন দিল্লি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget