এক্সপ্লোর

Dilip Ghosh : বিয়ের পর প্রথমবার স্বামীর সঙ্গে দক্ষিণেশ্বরে, ভবতারিণীর কাছে রিঙ্কু চাইলেন 'সরকারের পতন'

বাংলার মানুষের মঙ্গল চেয়েছেন...চেয়েছেন গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ সরকারের পতন হোক। আগাগোড়া রিঙ্কু মজুমদারের কথায় রাজনৈতিক বার্তা। 

কলকাতা : শুক্রবার বিয়ে সেরেছেন। একেবারে আড়ম্বরহীন ভাবেই চারহাত এক করতে চেয়েছিলেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। কিন্তু শুভাকাঙ্খীদের আনাগোনা ও সংবাদমাধ্যমের ভিড় তো ছিলই। তারপরদিন থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে। আর রিঙ্কু মজুমদার সামলাচ্ছেন সংসার আর শাশুড়ি-মাকে। তবে আদতে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মঙ্গলবারই বুঝিয়ে দিলেন স্বামীর রাজনৈতিক মিশনে তিনি থাকছেন, কাঁধি কাঁধ মিলিয়েই।  এদিন স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে। বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন, তিনি মায়ের কাছে বাংলার মানুষের মঙ্গল চেয়েছেন...চেয়েছেন গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ সরকারের পতন হোক। আগাগোড়া রিঙ্কু মজুমদারের কথায় রাজনৈতিক বার্তা। 

দিলীপ ঘরণীর প্রার্থনা রাজ্যের মানুষের জন্য 

দিলীপ ঘরণী বললেন, সবার প্রথম প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, অশুভ শক্তির বিনাশ হোক। সেই সঙ্গে রিঙ্কুর উল্লেখ তিনি নাকি চেয়েছেন, তাঁরা যেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক ভাবে অশুভ শক্তির সঙ্গে লড়তে পারেন। সেই সঙ্গে যেন রাজ্যে যেন বিজেপি প্রতিষ্ঠা পায়। সবাই মিলে যাতে জনকল্যাণের স্বার্থে রাজনৈতিক ভাবে সরকারের পতন ঘটাতে পারেন। দিলীপ ঘোষও সহধর্মিনীর সুরে সুর মিলিয়েই বললেন, তিনিও সকলের ভাল থাকার জন্যই প্রার্থনা করেছেন। বাংলার শান্তি চেয়েছেন।  

 দিলীপ ঘোষের প্রার্থনা কার জন্য

রিঙকু মজুমদার বিয়ের দিনই জানিয়েছিলেন, ২০১৩-য় তাঁর রাজনীতিতে আসা। দিলীপ ঘোষের কথাবার্তা ভাল লাগত ২০১৫-য় তিনি দলে যোগ দেওয়ার পর থেকেই। 'প্রথম থেকেই আমার রাজনৈতিক মতাদর্শ বিজেপি। ২০১৩ থেকে বিজেপিটা করছি একদম গ্রাউন্ড লেবেল থেকে। আর, উনি ১৫-তে মনে হয় এসেছেন। ওঁনার কথাবার্তা শুনতাম, ভাল লাগত খুব। অনেককেই বলেছিলাম, ওঁনার সঙ্গে দেখা করিয়ে দেবেন, কেউ করায়নি।' দিলীপ ঘোষও জানান, তাঁদের রাজনৈতিক মতাদর্শে মিল আছে। 'মতাদর্শ তো আছে। উনি আমাদের দলের পুরনো কর্মী, ১২ সাল থেকে। আমি তো পরে বিজেপিতে এসেছি। আমি আসিনি, আমার কোনও কৃতিত্ব নেই। ' 

২০২১-এর পর থেকে সময়টা ভাল যায়নি দিলীপের। রাজ্য সভাপতির পদ হারান। গত লোকসভা ভোটে শেষ মুহূর্তে জেতা আসন থেকে সরিয়ে দেয় দল। সেখান থেকে জিততেও পারেননি। সেই কঠিন সময়ে দিলীপ ঘোষের পাশে ছিলেন রিঙকু। বুঝিয়েছিলেন পরিবারের প্রয়োজন। তাহলে কি এখন সংসার সামলানোর পাশাপাশি, রাজনৈতিক ময়দানের দিলীপের পাশে পাওয়া যাবে তাঁর সহধর্মিনীকে ? অনেকেরই প্রশ্ন মনে।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget