এক্সপ্লোর

Nishith Pramanik: দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়

BJP Nishith Pramanik: নিশীথের কনভয়কে কালো পতাকা দেখায় তৃণমূল। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি।

শুভেন্দু ভট্টাচার্য, জলপাইগুড়ি: দিনহাটায় (Dinhata) আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয় (Convoy)। বোমা-পাথরবৃষ্টি, গাড়ি ভেঙে চুরমার। এলাকায় গুলি চলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ (Police)। নিশীথের কনভয়কে কালো পতাকা দেখায় তৃণমূল (TMC)। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল বিজেপি (BJP) সমর্থকদের মধ্যে হাতাহাতি। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, অভিয়োগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।                                                 

নিশীথ প্রামাণিককে নিয়ে সম্প্রতি হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। কোচবিহারে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অমিত শাহের ডেপুটির বাড়ি ঘেরাও কর্মসূচী করার ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শোরগোল বাধে। সেই সময় ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বাড়ির সামনে টহল দেয় পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে সকাল থেকে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। 

এরপর কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে পথে নেমেছিল বিজেপি। কোচবিহার শহরে মিছিল করেছিলেন বিজেপি নেতা, কর্মীরা। এ শহরেও ভবানীপুরে বিজেপির মিছিল হয়েছিল। ভেটাগুড়িতে উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের মিছিল। বিএসএফের গুলিতে রাজবংশী তরুণের মৃত্যুর প্রতিবাদে, সম্প্রতি কোচবিহারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির কাছে কর্মসূচি নিয়েছিল তৃণমূল। তার পাল্টা কর্মসূচি ঘিরে তীব্র চাপানউতোরের সাক্ষী ছিল কলকাতা।                                                                                      

আরও পড়ুন, 'হৈমন্তী ইনোসেন্ট, সেপারেশন হয়েছে তো কী হয়েছে?', এবিপি আনন্দে প্রতিক্রিয়া গোপাল দলপতির

বিজেপির কর্মসূচির জন্য, মঙ্গলবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় যদুবাবুর বাজার এলাকা। বিজেপি কর্মীরা বাস থেকে নামতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। বাসে উঠে এবং বিজেপির পার্টি অফিসের সামনে থেকেও দলের কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়। 

নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের পাল্টা উদয়ন গুহর বাড়ি ঘেরাওয়ের হুমকি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দিনহাটায় মিছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Howrah Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget