এক্সপ্লোর

Junior Doctors Protest: দ্রুত পদক্ষেপের আর্জি, ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ফের চিঠি ডাক্তারদের

West Bengal News: ১৯ সেপ্টেম্বরের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন তাঁরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বেশিরভাগ দাবিই পূরণ হয়নি বলে অভিযোগ। গত ১৯ তারিখের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

ফের মুখ্যসচিবকে ইমেল: ফের মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। ১৯ সেপ্টেম্বরের বৈঠকের ৭ দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠিয়েছেন তাঁরা। চিঠিতে উল্লেখ, থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে ও প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন করা, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন এবং থ্রেট কালচারের মদতদাতা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাস্কফোর্স গঠন করার পাশাপাশি, ৭ দিনের মধ্যে র‍্যাগিং বিরোধী কমিটি, হস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে। স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

৯ অগস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ১০ সেপ্টেম্বর থেকে সল্টলেকে স্বাস্থ্য়ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত বুধবার সুরক্ষার বিষয়টি নিয়ে ফের নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ হলেও, শেষ দিকে গিয়ে তাল কাটে। দু-পক্ষই একে অপরের কার্যবিবরণীতে সই করতে সম্মত হয়নি। বৃহস্পতিবার ভোরে জুনিয়র ডাক্তারদের তৈরি কার্যবিবরণী বা বৈঠকের 'মিনিটস' স্বাস্থ্যসচিবকে ইমেল করা হয়। এরপর গত শুক্রবার স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। ওই চিঠির পর ১১ দিনের মাথায় ধর্না প্রত্য়াহারের সিদ্ধান্ত নেন তাঁরা। 

স্বাস্থ্যসচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। এর পাশাপাশি, চিঠিতে বলা হয়, অবসরপ্রাপ্ত IPS ও রাজ্যের প্রাক্তন DG সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিকিওরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার। অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি-সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নিরাপত্তারক্ষী-সহ মহিলা পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতয়েন করতে হবে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন:  South 24 Parganas Weather: ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণ ২৪ পরগনায় প্লাবিত নিচু এলাকা

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?

ভিডিও

Koustav Bagchi | Arjun Singh-এর কেন্দ্রে কৌস্তভকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?
Election in Tollywood :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget