এক্সপ্লোর

Mamata Banerjee: 'এরপরে তো রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে...' মমতার হাতিয়ার 'বাঙালি জাত্য়াভিমান'?

West Bengal: 'অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়। এটাই আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা', সাফ বার্তা মমতার

দীপক ঘোষ ও অনির্বাণ বাগচী, কলকাতা: রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। ফুটপাথ দখল থেকে সরকারি জমি দখল নিয়ে, পুলিশ-প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করতে গিয়ে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

লোকসভা ভোটে (Lok Sabha Election) অনেকটাই এগিয়ে থাকলেও শহুরে ভোটার তৃণমূলের 'হাতছাড়া'। তারপরেই কি তৃণমূলের হাতিয়ার 'বাঙালি জাত্য়াভিমান'? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে,বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না।'

ফুটপাথ দখল থেকে সরকারি জমি দখল, পুলিশ-প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর, হাওড়া, বালি, শিলিগুড়ি-সহ একাধিক পুরসভার ভূমিকায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই আগেরদিন নবান্ন সভাঘরে তাঁর মুখে শোনা গেছে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। রাজ্যের পরিচিতি নষ্টের আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব পরিচিতি আছে। একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালবাসি, সম্মান জানাই। কিন্তু বাংলার পরিচিতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি যেন নষ্ট না হয়। এটাই আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা।'

জাতিসত্ত্বার রাজনীতি ভারতে নতুন নয়। 'মারাঠি মানুস'-এর কথা বলে একটা সময় গোটা মুম্বই শাসন করেছেন বাল ঠাকরে। গুজরাতি অস্মিতাকে সামনে রেখে প্রায় দুই দশক ধরে গুজরাতে ক্ষমতায় বিজেপি। দ্রাবিড়ীয় সত্তাকে সামনে রেখেই বিজেপিমুক্ত তামিলনাড়ু করেছে ডিএমকে। এবার কি বাংলাতেও পরোক্ষে বাংলা ও বাঙালি - এই বিষয়টিকে সামনে রেখে কৌশলী রাজনীতি করতে চাইছে তৃণমূল?  

বিষয়টি নিয়ে তোপ দেগেছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'মমতা ভুলে যাচ্ছেন দেশের নাম ভারত, এখানে বৈচিত্রের মধ্যেই ঐক্য।' তিনি তুলে এনেছেন ছটপুজোয় ২দিন ছুটি দেওয়ার প্রসঙ্গও।

তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দিকে। পাশাপাশি, তাঁদের কটাক্ষ, মমতার দলই বাংলার বাইরের লোককে বাংলা থেকে প্রার্থী করেছে। বিহারের ভূমিপুত্র, অধুনা মুম্বই নিবাসী শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করে জিতিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিহারেরই ভূমিপুত্র, এখন দিল্লিবাসী কীর্তি আজাদকে বর্ধমান-দুর্গাপুর থেকে সংসদে পাঠিয়েছেন তৃণমূল নেত্রীই। গুজরাতের বাসিন্দা ইউসুফ পাঠানকেও বহরমপুরের ভূমিপুত্র অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করিয়ে জিতিয়েছেন তিনিই। সব মিলিয়ে বিতর্ক এখন জোরাল।

এরই মধ্যে হকার উচ্ছেদ নিয়ে আজ নবান্নে ফের বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতটি কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও বৈঠকে ডাক পায়নি তাহেরপুর ও ঝালদা পুরসভা।

আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
IMD Weather Update : আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
আরও ভয়ঙ্কর দুর্যোগ? বৃষ্টিতে ভেসে যাবে উত্তর থেকে দক্ষিণ? দুপুরেই বড় সতর্কবার্তা জারি IMD র
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...
অন্নপূর্ণা যোজনার ফর্ম বাতিল? তথ্য ভুল দিয়ে ফেলেছেন? আপনাদের জন্যই আসতে পারে বড় সুখবর...

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget