এক্সপ্লোর

Dengue: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও

Dengue Terror: বর্ষা বিদায় নিলেও বঙ্গ থেকে ডেঙ্গির আতঙ্ক কমছেই না। এর আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক স্বাস্থ্যকর্মীর।

কলকাতা: আরও ভয়াবহ ডেঙ্গি, এবার প্রাণ কাড়ল চিকিৎসকেরও। ডেঙ্গি আক্রান্ত হয়ে চন্দননগর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন চিকিৎসক স্বাতী দে। প্লেটলেট নামতে শুরু করলে তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। তবে আইসিইউতে ভর্তি করেও হল না শেষরক্ষা, আজ ভোররাতে মৃত্যু হয় ওই চিকিৎসকের।                 

শীতের দাপট সেভাবে শুরু হয়নি ঠিকই। কিন্তু বাতাসে শিরশিরানি রয়েছে। আবহাওয়ার পরিবর্তনও বোঝা যাচ্ছে স্পষ্ট। শীতের আমেজ অনুভূত হচ্ছে। আশপাশে নেই বৃষ্টির প্রকোপ। কিন্তু তা স্বত্ত্বেও কমছে না ডেঙ্গির চোখ রাঙানি। বর্ষা বিদায় নিলেও বঙ্গ থেকে ডেঙ্গির আতঙ্ক কমছেই না। এর আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক স্বাস্থ্যকর্মীর। গড়িয়ার ঢালুয়ার বাসিন্দা পূর্ণিমা পৈলানের মৃত্যু হয়েছে।  ৪ নভেম্বর স্বাস্থ্যকর্মীকে, পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।                   

নভেম্বর মাসে উত্তর চব্বিশ পরগণাতেও মৃত্যু হয়েছে ২ জনের। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় ওই ২ জন ডেঙ্গি আক্রান্তের। মৃত ২ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছিল। তাঁদের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ ছিল। মৃতদের নাম কাশীনাথ মণ্ডল যিনি কামদুনির বাসিন্দা এবং অন্যজন গায়েত্রী পাল, যিনি ভোজেরহাটের বাসিন্দা।                 

ডেঙ্গির নতুন উপসর্গ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের 

শীতের শুরুতে এবার বাড়বাড়ন্ত ডেঙ্গির। আগে বর্ষায় বাড়ত মশাবাহিত এই রোগের  প্রকোপ। এখন শীতের বেলাতেও ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। একদিকে ডেঙ্গির সংখ্যাবৃদ্ধি ঘটছে, অন্যদিকে ডেঙ্গির নতুন উপসর্গ ভাবাচ্ছে চিকিৎসকদের। ডেঙ্গির সাধারণ উপসর্গ গুলি হল জ্বর, কাঁপুনি, গায়ে ব্যথা ইত্যাদি। কিন্তু এবার ডেঙ্গি থাবা বিস্তার করছে ফুসফুসেও। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় রীতিমতো ভুগিয়েছে ফুসফুসে সংক্রমণ। এবার ডেঙ্গিও টার্গেট করছে ফুসফুসকে। পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাচ্ছে শীতের শুরুতে। সেই সঙ্গে ডেঙ্গির নতুন উপসর্গ চিন্তা জাগাচ্ছে চিকিৎসকদের।                          

আরও পড়ুন- নীল-সাদা রং মুছে গেরুয়া ভবন, বিতর্কের মুখে যা করল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget