এক্সপ্লোর

Domjur: ডোমজুড়ে ব্যবসায়ীকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ফের ছিনতাইয়ের ঘটনা

Domjur: বীরেন্দর সাউ নামে ওই ভুষির ব্যবসায়ী জানান রাত পৌনে আটটা নাগাদ সে যখন দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় ২ থেকে ৩ জন যুবক তাকে ঘিরে ধরে।

সুনীত হালদার, ডোমজুর: গতকালের পর ফের ছিনতাইয়ের ঘটনা ডোমজুড়ে। ফের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে এবার এক ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ব্যবসায়ীর থেকে লুট ৮০ হাজার টাকা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে। বীরেন্দর সাউ নামে ওই ভুষির ব্যবসায়ী জানান রাত পৌনে আটটা নাগাদ সে যখন দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় ২ থেকে ৩ জন যুবক তাকে ঘিরে ধরে। এরপর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। তার হাতের ব্যাগে ৮০ হাজার টাকা ছিল তা লুট করে নেয়। এরপর ওই ব্যবসায়ীর মোবাইল এবং বাইক ছিনতাই করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করে বাকরার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। সেখানেই সে চিকিৎসাধীন।

এর আগে সোমবার দুপুরে হাওড়া আমতা রোডের বাঁকরা এলাকায় প্রকাশ্যে ১০ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। একটি মদের দোকানের কর্মচারী টাকা ব্যাঙ্কে জমা দিতে যাবার সময় ছিনতাই হয়। বরুণ প্রামানিক নামে ওই কর্মচারীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে ও মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ১০ লক্ষ টাকা ছিনতাই করে বাইকে চেপে পালায় দুষ্কৃতীরা। ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দি হয়। সেই সিসিটিভি সূত্র ধরেই দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। এদের হেফাজতে নিয়ে বাকি চার লক্ষ টাকা উদ্ধার ও আরও এক ছিনতাইবাজকে গ্রেফতার করা যাবে বলে অনুমান ডোমজুর থানার পুলিশের।

রাজ্য়জুড়ে এর আগেও বিভিন্ন জায়গা থেকে এটিম ভেঙে টাকা লুটের খবর এসেছে। এমন অনেক এটিএম রয়েছে যেভাবে নিরাপত্তরক্ষীরও দেখা পাওয়া যায় না। ফলে এই সমস্যা ক্রমেই বেড়েছে।

 

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget