এক্সপ্লোর

Howrah News: বাড়ির সামনেই গুলি করে খুন জেলফেরত এক দুষ্কৃতী, গ্রেফতার ১

রবিবার সাতসকালে শ্যুটআউট। বাড়ির সামনেই গুলি করে খুন করা হল জেলফেরত এক দুষ্কৃতীকে। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহের এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

হাওড়া: ডোমজুড়ে (Domjur) গুলি করে খুন (Shootout) করা হল এক দুষ্কৃতীকে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন বলে অনুমান তদন্তকারীদের।

রবিবার সাতসকালে শ্যুটআউট (Shootout)। বাড়ির সামনেই গুলি করে খুন করা হল জেলফেরত এক দুষ্কৃতীকে। হাওড়ার (Howrah) ডোমজুড়ের (Domjur) মাকড়দহের এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়।

বাজারে যাওয়ার পথে খুন: পুলিশ জানিয়েছে, নিহতের নাম, তাপস গলুই (৫১)। সিসি ক্যামেরার (CCTV) ফুটেজের সূত্রে ৪ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকবার জেলে গেছিল ও, খুব কাছ থেকে গুলি কর, ৩ জন দুষ্কৃতী ছিল। স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি: বাড়ি থেকে কিছুটা দূরে ৪ জন তাকে ঘিরে ধরে। এর পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাপসকে।একটি গুলি হেলমেট ভেদ করে মাথায় ঢুকে যায় ।

দু’টি গুলি লাগে বুকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপসের । প্রায় ৬ বছর আগেও দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাকে খুনের চেষ্টা করেছিল । নিহতের স্ত্রী-এর কথায়, আজ জমি-বাড়ি বিক্রির ডিল ছিল, তার আগে বাজার করতে যায়, তখনই এই ঘটনা । হত্যাকাণ্ডের পরই ঘটনাস্থলে আসে ডোমজুড় থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনার পরপরই চারজন ছুটে পালাচ্ছে ।

আরও পড়ুন: South 24 Parganas News: গভীর রাতে কাঠের মিলে অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল ভাঙড়ে

সেই সূত্রেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তাপসের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল।  সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছু দিন হাওড়া সংশোধনাগারেও কাটাতে হয় তাকে। মাসখানেক আগে জামিনে ছাড়া পেয়েছিল। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত।

সেরা শিরোনাম

Katwa News: ‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
নভেম্বরে পুরভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির, কে কে প্রার্থী? বড় চমক?
নভেম্বরে পুরভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির, কে কে প্রার্থী? বড় চমক?
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Chorbagan Durga Puja: 'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি
'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget