এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ার গ্রামে পানীয় জল আতঙ্ক, মৃত এক শিশু

Purulia Drinking Water Problem: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে (Hospital) ভর্তি করার, কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে এক  শিশুর।হাসপাতালে চিকিৎসা চলছে আরও ১৩ জন গ্রামবাসীর। কমবেশি সবাই ভুগছেন পেটের সমস্যায়।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: মৃত্যু হয়েছে একটি শিশুর (Child Death)। হাসপাতালে ভর্তি আরও ১৩ জন। পানীয় জল (Drinking Water) নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার (Purulia) গ্রামে। জল খেয়েই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক (Block Health Officer)। গ্রামে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল।

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে (Hospital) ভর্তি করার, কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে এক  শিশুর। হাসপাতালে চিকিৎসা চলছে আরও ১৩ জন গ্রামবাসীর। কমবেশি সবাই ভুগছেন পেটের সমস্যায়। যা নিয়ে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার নিতুড়িয়ায়। নবগ্রাম পঞ্চায়েতের উপরপাড়ায় ছড়িয়েছে পেটের রোগ।

মঙ্গলবার রাতে পেটে ব্যাথা ও অন্যান্য সমস্যা নিয়ে, ৬ বছরের শিশুকে হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীদের একাংশ এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমান, গ্রামের একট নির্দিষ্ট টিউবওয়েলের জল খেয়ে পেটের সমস্যায় ভুগছেন এত মানুষ।

উপরপাড়া, নিতুড়িয়ার গ্রামের এক বাসিন্দার অভিযোগ,  “টিউবওয়েলের জল খেয়ে পায়খানা বমি পেটে ব্যাথা উপসর্গ দেখা দিয়েছে বাসিন্দাদের।’’ তাঁর দাবি, গ্রামে অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক। নিতুড়িয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষচন্দ্র মাহাতো বলেন, “প্রাথমিক অনুমান গ্রামের একটি টিউবলের জল খেয়ে গ্রামের শিশু ও বয়স্কদের মধ্যে পেটের রোগের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নলকূপটি  ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।’’

এক শিশুর মৃত্যুর পাশাপাশি, গ্রামবাসীদের পেটের সমস্যা বাড়তে থাকায়, তৎপর হয়েছে প্রশাসন। গ্রামে বসানো হচ্ছে নতুন টিউবওয়েল। এদিন তার সূচনা হয়। নবগ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা খাওয়াস বলেন, দ্রুত এখানে  বিকল্প টিউবয়েল বসানো হচ্ছে। আপাতত পুরনো টিউবওয়েলের জল খেতে বারণ করা হয়েছে গ্রামবাসীদের। পঞ্চায়েতের তরফে গ্রামে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্কার!বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন আশাকর্মীরা।

আরও পড়ুন: North Dinajpur News: প্রাইমারি স্কুল চত্বরে চটুল নাচের আয়োজনের অভিযোগ, টিচার ইনচার্জকে শোকজ জেলা শিক্ষা দফতরের

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget