এক্সপ্লোর

Drone Delivery: বাড়ি বাড়ি মালপত্র পৌঁছবে ড্রোন! নিউটাউনে নয়া উদ্যোগ

Newtown: ডেলিভারি হবে ড্রোনের সাহায্যে। নিত্য় প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বা আবাসনের দোরগোড়ায় পৌঁছে দেবে ড্রোন।

শিবাশিস মৌলিক, কলকাতা: সীমান্ত সুরক্ষায় অথবা প্রাকৃতিক দুর্যোগের সময় প্রত্যন্ত এলাকায় ওষুধ ও খাবার পৌঁছে দিতে ড্রোনের (Drone) উপযোগিতা অনস্বীকার্য। সেই ড্রোন ব্যবহার করা হয় বাড়ি বাড়ি দৈনন্দিন জিনিস পৌঁছে দেওয়ার কাজেও। এবার কলকাতাতেও দেখা যেতে পারে সেই ছবি। ডেলিভারি হবে ড্রোনের সাহায্যে। নিত্য় প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বা আবাসনের দোরগোড়ায় পৌঁছে দেবে ড্রোন। 

ড্রোনের ব্যবহার বহু:
সীমান্তে নজরদারি হোক কিংবা কোনও হাইভোল্টেজ সভা বা মিছিলের নিরাপত্তা। ডেঙ্গি মশার লার্ভার খোঁজ হোক অথবা বার্ড আই ভিউ অ্য়াঙ্গেলে ছবি তোলা, সবক্ষেত্রেই ড্রোনের গুরুত্ব অপরিসীম। এবার কলকাতায় সেই ড্রোনকেই দেখা যাবে একেবারে অভিনব ভূমিকায়। বাড়ি বাড়ি নিত্য় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে।

গুরগাঁওয়ে এই ব্যবস্থা আগেই হয়েছে। এবার নিউটাউনেও (Newtown) মিলবে এই সুবিধা। সংস্থার দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই নিউটাউনের আবাসনে শুরু হবে ড্রোনের মাধ্য়মে ডেলিভারি। ক্য়ামেরা -বিহীন ড্রোনের সাহায্য়ে আবাসনের নির্দিষ্ট জায়গায় আবাসিকদের কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় সামগ্রী। 

হিডকোর (HIDCO) চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, 'ড্রোন আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তবে বিভিন্ন দিক দেখে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে?'

কীভাবে হবে গোটা প্রক্রিয়াটা? সংস্থা সূত্রে খবর, আবাসনের ছাদে বা বাগানে একটি ড্রোন ড্রপিং পয়েন্ট তৈরি করা হবে। সেখানেই মালপত্র বহন করে এনে রাখবে উড়ন্ত মেশিন। সেই সামগ্রী কালেক্ট করে বাড়ি বা ফ্ল্য়াটে পৌঁছে দেবেন সংস্থার কর্মী। সংস্থা সূত্রে দাবি, কেন্দ্রীয় সরকার, NKDA, স্থানীয় থানা সব তরফেই সবুজ সংকেত পাওয়া গিয়েছে। ফলে ড্রোনের মাধ্য়মে ডেলিভারি এখন শুধু সময়ের অপেক্ষা।

সম্প্রতি গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air Base) আয়োজিত হয়েছে ভারত ড্রোন শক্তি ২০২৩ (Bharat Drone Shakti 2023)। সেখানেও ড্রোনের নানা কার্যকারিতা দেখানো হয়েছিল। প্রদর্শনীতে বিশেষ মোটরবাইকও রাখা হয়েছিল। ANI-এর রিপোর্ট অনুযায়ী বিশেষ কমপ্যাক্ট ড্রোন সিস্টেম এই মোটরবাইক করে নিয়ে যাওয়া যাবে। unassembled drones-ওই মোটরবাইকের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে। প্রান্তিক এলাকায় সহজে প্রযুক্তি নিয়ে যাওয়ার জন্য় ব্য়বহার করা যাবে এটি। ANI একটি ট্যুইটে জানানো হয়েছে, 'বিশেষ মোটরবাইক তৈরি করা হয়েছে unassembled drones বয়ে নিয়ে যাওয়ার জন্য। মোটরবাইকের মাধ্যমে কিসান ড্রোন গ্রামীন এলাকায় নিয়ে যাওয়া যাবে, আধুনিক কৃষিব্যবস্থা প্রান্তিক এলাকায় পৌঁছনোর জন্য এটি কাজে লাগবে। 

আরও পড়ুন: ফুটপাত দখল করে হকার দৌরাত্ম্য় বন্ধে পদক্ষেপ হাইকোর্টের, ৬ মাসের মধ্যে কলকাতায় বেআইনি দখলদারদের সরানোর নির্দেশ

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget