এক্সপ্লোর

JU Student Death:যাদবপুরকাণ্ডে এবার নজরে ডিএসএফ ছাত্র নেতা, আগামীকাল তলব কমিটির

DSF Student Leader: যাদবপুরকাণ্ডে এবার নজরে ছাত্র নেতা অরিত্র মজুমদার। আগামীকাল অভ্যন্তরীণ কমিটি তলব করেছে তাঁকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরকাণ্ডে (JU Student Death) এবার নজরে ছাত্র নেতা (DSF Student Leader) অরিত্র মজুমদার। আগামীকাল অভ্যন্তরীণ কমিটি তলব করেছে তাঁকে। ডিএসএফের প্রভাবশালী ছাত্র নেতা বলে পরিচিত অরিত্রকে কাল বেলা ১১.৩০টায় তলব করা হয়েছিল। সূত্রের খবর, তদন্ত কমিটি ডিএসএফ নেতার কাছে জানতে চাইবে, 'র‍্যাগিংকাণ্ডে কীভাবে জড়িত? ক্যাম্পাসে কেন গরহাজির ছিলেন তিনি?'

কী জানা গেল?
আজ দুপুর দুটো নাগাদ এসএমএস করে তাঁকে এই খবর জানানো হয়েছে। গত কালও ই-মেল করা হয়েছিল। তবে অরিত্র দাবি করেছিলেন, তিনি কলকাতায় ছিলেন না। আপাতত তাঁকে বলা হয়েছে, আগামীকাল বেলা সাড়ে ১১টায় অবশ্যই অভ্যন্তরীণ কমিটির সামনে হাজির হতে হবে তাঁকে।  মূলত দুটি বিষয় তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এক, তাঁর অনুপস্থিতি। এই অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যে বেশ জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যে ফেসবুক পোস্ট-সহ একাধিক জায়গায় অরিত্র দাবি করেছেন তিনি কলকাতায় ছিলেন না। কাশ্মীরে গিয়েছিলেন। ব্যক্তিগত কাজে কাশ্মীরে গিয়েছিলেন তিনি, জানাচ্ছেন অরিত্র। তাঁর আরও বক্তব্য, যে দিন ছাত্রমৃত্যুর ঘটনা ঘটে, সেই ৯ অগাস্ট গভীর রাতেই তিনি কলকাতা ছাড়েন। পৌঁছন দিল্লি। পরে জম্মু ও কাশ্মীর পৌঁছন। কিন্তু এসএফআইয়ের বক্তব্য, যে বিমানে অরিত্র কাশ্মীর গিয়েছিলেন বলে দাবি, সেটি বাতিল হয়েছিল। পাশাপাশি, আরও একটি বিষয় উঠে এসেছে। যে দিন অরিত্র কলকাতা ছাড়েন বলে শোনা যাচ্ছে, ঠিক তার পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে তাঁর সই পাওয়া যায়। এই মুহূর্তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা করছেন অরিত্র। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের ল্যাবের যে রেজিস্টার রয়েছে, সেখানে তাঁর সই পাওয়া গিয়েছে বলে দাবি। এটা কী ভাবে সম্ভব? সব মিলিয়ে তুঙ্গে জল্পনা। 
তিনি অবশ্য দাবি করছেন, ঘটনার সময় কলকাতার বাইরে ছিলেন। কিন্তু বিভ্রান্তি বেড়েছে আরও একটি কারণে। ডিএসএফের প্রভাবশালী ছাত্রনেতা পড়ুয়ামৃত্যুর ঘটনার পর পরই 'ফেটসু'-এর চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দেন। এতে আরও জোরালো হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, এমন প্রভাবশালী ছাত্রনেতা এই ধরনের তোলপাড়ের সময় কেন কলকাতায় নেই? সব মিলিয়ে তুঙ্গে জল্পনা। পুলিশ সূত্রে খবর, তাঁদেরও রেডারে রয়েছেন অরিত্র মজুমদার। 
তবে আপাতত তাঁকে আগামীকাল তলব করেছে অভ্যন্তরীণ কমিটি।  

আরও পড়ুন:অশ্লীল ভাষায় কবিতা, দিন-রাত দৌরাত্ম্য! আবাসিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের

 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget