এক্সপ্লোর

পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপ দেখে সিঁদুরে মেঘ! রাজ্যে ৭ দিনে বাজির বলি ১৬

এ যেন বাজি-বারুদের স্তূপে বাংলা! জেলায় জেলায় পরপর পুলিশি অভিযান অব্যাহত। উদ্ধার হল আরও ২৪ হাজার কেজির বেশি বেআইনি বাজি!

কলকাতা: রাজ্যে ৭ দিনে বাজির বলি হয়েছে ১৬ জন। তার পরেই জেলায় জেলায় চলছে পুলিশি অভিযান। উদ্ধার হল আরও ২৪ হাজার কেজির বেশি বেআইনি বাজি। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এত বাজি-বারুদ কোথা থেকে আসছে? তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।  

এ যেন বাজি-বারুদের স্তূপে বাংলা! জেলায় জেলায় পরপর পুলিশি অভিযান অব্যাহত। উদ্ধার হল আরও ২৪ হাজার কেজির বেশি বেআইনি বাজি! গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ৭ দিনে রাজ্যে ৩ জায়গায় বাজির বলি হয়েছে ১৬ জন! এতগুলি প্রাণ অকালে ঝরে যাওয়ার পর ঘুম ভাঙল পুলিশের। 

শুধু সোমবারই বারুইপুর এলাকা থেকে ১২ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। ওইদিন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ, সাইবোনা, বেড়ি নারায়ণপুকুরে একাধিক গুদামে তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বেআইনি বাজি মজুতের অভিযোগে জাকির হোসেনকে নামে একজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। 

একইদিনে বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকে ৩০০ কেজি বেআইনি বাজি সহ একজনকে পাকড়াও করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরে একটি গুদাম থেকে ২৫০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০০ কেজি বেআইনি বাজি। 

অন্যদিকে, হুগলির একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় হাজার কেজি নিষিদ্ধ বাজি। রহড়ায় উদ্ধার হয়েছে প্রায় ৫০০ কেজি বেআইনি বাজি। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চুঁচুড়া কামারপাড়া থেকে ২৫ কেজি বেআইনি শব্দ বাজি আটক করে পুলিশ। অন্যদিকে ৯০০কেজি নিষিদ্ধ বাজি সহ ৩জনকে গ্রেফতার করে হুগলি গ্রামীনের চন্ডীতলা থানার পুলিশ।

বাদ গেল না, রাজারহাটও। পুলিশ সূত্রে খবররাজারহাট বাজারের একটি কাপড় ব্যবসায়ির গুদামে বিপুল পরিমান বাজি রয়েছে। সেই খবর পেয়ে এদিন দুপুরে সেই গোডাউনে হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। 

এগরা, বজবজ, মালদায় বিস্ফোরণে এতগুলো প্রাণহানির পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। আগামী ২ মাস দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি তৈরি, বিক্রি বা মজুত করা নিষিদ্ধ করল বারুইপুর পুলিশ জেলা। এখানেই প্রশ্ন উঠছে, দুর্ঘটনার পর কেন পুলিশ তৎপর? পুলিশ এই তৎপরতা আগে দেখালে কি রোখা যেত না প্রাণাহানি? আর কত বেআইনি বাজি মজুত রয়েছে? নিষিদ্ধ বাজি উদ্ধারেরর এই ছবি সাধারণত দেখা যায় কালীপুজোর আগে। কিন্তু, পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপ দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget