এক্সপ্লোর

Spice Jet Flight: মাঝ আকাশে ঝাঁকুনি, কলকাতায় জরুরি অবতরণ বিমানের

Emergency Landing:কলকাতা থেকে উড়ানের ২৮ মিনিটের মধ্যেই ফেরানো হল বিমানটিকে।


কলকাতা: মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের। ইঞ্জিনে ত্রুটির (Engine Problem) কারণেই এমন ঘটনা। রবিবার মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ স্পাইস জেটের (Spice Jet) বিমানের। কলকাতা থেকে উড়ানের ২৮ মিনিটের মধ্যেই ফেরানো হল বিমানটিকে।

১৭৮ জন যাত্রী নিয়ে ব্যাঙ্ককের (Bangkok) উদ্দেশে উড়েছিল বিমানটি। বাঁ দিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। টেক অফের সময়ই ইঞ্জিনে গন্ডগোলের সূত্রপাত, খবর সূত্রের। কলকাতা এটিসি (ATC)-র কাছে জরুরি অবতরণের (Emergency Landing) বার্তা পাঠান পাইলট ব্যাঙ্ককগামী বিমানটিতে ১৭৮ জন যাত্রী ছাড়াও, ৬ জন বিমানকর্মী ছিলেন।

কখন অবতরণ:
কলকাতা থেকে রাত ১টা নাগাদ উড়েছিল স্পাইস জেটের Boeing 737 flight SG 83. ওড়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে সমস্যা বুঝতে পারায় জরুরি অবতরণের জন্য ATC-এর সঙ্গে যোগাযোগ করেন পাইলট।  প্রায় দেড়টা নাগাদ সফল জরুরি অবতরণ করে বিমানটি। ততক্ষণে, দমকল, অ্যাম্বুল্যান্স, স্বাস্থ্যকর্মী, CISF -এর সদস্য উপস্থিত হয়েছিলেন। জরুরি অবতরণের পর যাত্রীদের নীচে নামিয়ে আনা হয়। তারপরে ওই বিমানটিকে বে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে জানা যায়, বিমানের বাঁদিকের ইঞ্জিনের ব্লেড ভেঙে গিয়েছিল।

পরে অন্য একটি বিমানে ওই যাত্রীদের ব্যাঙ্কক উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সকাল সাতটা নাগাদ ছাড়ে ওই বিমান।

কদিন আগেও এমন ঘটনা:
সম্প্রতি নেওয়ার্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করেছিল সুইডেনের স্টকহোম বিমানবন্দরে। মাঝ আকাশে পাইলট দেখেন বিমানের ইঞ্জিন ফুটো হয়ে চুঁইয়ে পড়ছে তেল। তা দেখেই বিমানের মুখ ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় স্টকহোম বিমানবন্দরে। সেইসময় বিমানে ৩০০ জন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল,স্টকহোম বিমানবন্দরে পরীক্ষা করে দেখা যায়, দু'নম্বর ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছিল। পাইলটের তৎপরতায় ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এড়ানো গিয়েছিল বলেই মত বিশেষজ্ঞদের।   

তারও কদিন আগে লখনউ থেকে কলকাতা আসার একটি বিমানেও সমস্যা হয়। লখনউ বিমানবন্দর থেকে টেক অফের আগে বিমানে পাখির ধাক্কা লাগে। তারপর রানওয়ে থেকেই বিমান ঘুরিয়ে নিয়েছিলেন পাইলট। পাখির সঙ্গে ধাক্কা লাগায় সমস্যা হয়েছিল ওই বিমানে। তা বুঝেই উড়ানের আগেই ফেরানো হয় ওই বিমান।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget