এক্সপ্লোর

Dumdum: বাড়ি থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, 'খুন করা হয়েছে' দাবি পরিবারের

বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।'

হিন্দোল দে ও জয়ন্ত পাল,  কলকাতা: দমদমের নাগেরবাজারে ভরদুপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু। ছাতাকল এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 'মাথায় আঘাতের চিহ্ন রয়েছে'। লুঠের উদ্দেশ্যে খুন বলে অভিযোগ পরিবারের। 'দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি। বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।'  পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বৃদ্ধাকে। খোয়া গিয়েছে সোনার গয়না, দাবি পরিবারের। 

মুনমুন পাল নামে বছর বাষট্টির এক মহিলার মৃতদেহ। তাঁর স্বামী শুল্ক দফতরের প্রাক্তন আধিকারিক। দমদমের এই ৩ তলা বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয় গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহ!

পরিবার সূ্ত্রে দাবি, গত ৩-৪ দিন আগে বাড়ির বাগান পরিচর্যার জন্য একজনকে নিয়োগ করা হয়। শনিবার বিকেলে সেই ব্যক্তিকে চা দিতে যান মুনমুন। পরে বাড়ির গ্যারাজে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
 
মৃতার প্রতিবেশী তুষার পাল বলছেন, হাসপাতাল বলেছে, মাথায় মারা হয়েছে। এটা দুর্ঘটনা নয়, খুন হয়েছে। হাতে সোনার গয়নাও নেই> পুলিশ সূত্রের খবর, যে ব্যক্তিকে বাগান পরিচর্যার জন্য নিয়োগ করা হয়েছিল, ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। মৃতার পরিজনদের অনুমান, গয়না লুঠের জন্যই খুন করা হয়েছে মহিলাকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

আলমারি থেকে দেহ উদ্ধার: গতকাল আলমারি থেকে উদ্ধার হয়েছিল এক প্রৌঢ়ার দেহ। তিনদিন ধরে নিখোঁজ (missing) ছিলেন বৃদ্ধা (elderly woman)। রহস্যজনকভাবে (mystery) শনিবার ঘরের (room) ভিতরের আলমারি (almirah) থেকেই উদ্ধার (rescue) হল তাঁর দেহ (body)। চুঁচুড়ার (chinsurah) ঘটনায় তুমুল কৌতূহল এলাকাবাসীর মধ্যে। খবর যায় পুলিশে। এর মধ্যেই দহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কী ঘটল?
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভারতী ধাড়া। তিন দিন ধরে খোঁজ মিলছিন না তাঁর। আজ, রহস্যজনক ভাবে তাঁর ঘরেই দুর্গন্ধ পেয়ে আলমারি খোলা হয়। দেখা যায়, বালিশের নিচে চাপা রয়েছে বৃদ্ধার দেহ। চুঁচুড়া শ্যামবাবুর ঘাট এলাকার চাঞ্চল্যকর এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কে বা কারা এর নেপথ্যে জানার চেষ্টা করছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget