এক্সপ্লোর

Durga Puja 2022 : আলোকসজ্জা থেকে পরিবেশবার্তা, চতুর্থীতে এবিপি আনন্দর শারদ সম্মান কার ঝুলিতে

Kolkata Sharod Samman : কারও ভাবনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া, কোথাও শিল্প ভাবনায় অনন্যতার স্বাক্ষর। কলকাতার এমনই বেশ কিছু পুজো জিতে নিল এবিপি আনন্দর শারদ সম্মান

সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  গত দু’ বছরের করোনা-আতঙ্ক কাটিয়ে, এবার সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। দিকে দিকে আলোর রোশনাই। এরই মাঝে সেরা পুজোগুলিকে খুঁজে নিল এবিপি আনন্দ। তুলে দেওয়া হল শারদ আনন্দ সম্মান। 

মুদিয়ালি ক্লাব - ‘সৃজনে সেরা’

এবার ৮৮ বছরে পা দিল দক্ষিণ কলকাতার এই পুজো। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী গৌরাঙ্গ কুইল্যার অনন্য ভাবনা। সাধারণ জিনিস দিয়ে তৈরি হয়েছে অসাধারণ শিল্পকর্ম।শারদ আনন্দ সম্মান ২০২২, সৃজনে সেরার শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাব। 


সন্তোষ মিত্র স্কোয়ার - ‘দেশাত্মবোধে সেরা’
পুজোর বয়স ৮৭। স্বাধীনতার ৭৫ বছরকে মাথায় রেখে এবার লালকেল্লার আদলে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ।রাতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বীরগাথা। দেশাত্মবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।

 

সন্তোষ মিত্র স্কোয়ার
সন্তোষ মিত্র স্কোয়ার


হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব - ‘জীবনবোধে সেরা’
১৭ বছরের পুজোর থিম অবসর। শিল্পী পূর্ণেন্দু দে। জীবনযুদ্ধে দৌড়ে চলেছে মানুষ, তার মধ্যে অবসরের খোঁজ। এই ভাবনাতেই জীবনবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। এবার ঘুরে দেখার পালা শহরের সেরা পুজো। 

জগৎ মুখার্জি পার্ক - ‘দৃশ্যায়নে সেরা’
থিম থেকে প্রতিমা, আধুনিকতার সঙ্গে মিলেমিশে গিয়েছে সাবেকিয়ানা। এই উত্সবের মাঝে শহরের সেরা পুজোগুলিকে সম্মান জানাল এবিপি আনন্দ। এবার ৮৬ বছরে পা দিল উত্তর কলকাতার এই পুজো। ছাতা, নৌকার মতো নানান কিছু দিয়ে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বর্ষামঙ্গল। শিল্পী সুবল পাল। ভাবনার অভিনবত্বে দৃশ্যায়নে সেরার শারদ আনন্দ সম্মান পেল জগৎ মুখার্জি পার্ক। 

হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং - ‘অনুভবে সেরা’
৫৭ বছরের এই পুজোর থিম পুনরাবৃত। শিল্পী বিমল সামন্ত। সমাজের অন্ধকার দিকগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা, এই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে ইনস্টলেশনের মাধ্যমে। অনুভবে সেরার শারদ আনন্দ শিরোপা পেল হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং। 

টালা পার্ক প্রত্যয় - ‘শিল্পবোধে সেরা’
৯৭ বছরে পা দিল এই পুজো। এবারের থিম ঋতি। শিল্পী সুশান্ত পাল। ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানবসম্পদের ব্যবহার। শিল্পবোধে সেরার শারদ আনন্দ স্বীকৃতি পেল টালা পার্ক প্রত্যয়। ষষ্ঠীতে দেবীর বোধনের আগেই উত্সবমুখর গোটা বাংলা। 

রাজডাঙা নব উদয় সঙ্ঘ-পরিবেশবার্তায় সেরা
এ’বছর ৩৯ বছরে পড়ল এই পুজো। থিমের নাম অশনী সঙ্কেত। সমুদ্রে প্লাস্টিক দূষণ নিয়ে থিমের ভাবনা। দূষণের বিরুদ্ধে বার্তা দিয়ে পরিবেশবার্তায় এবিপি আনন্দের সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো।

কলেজ স্কোয়ার - আলোক সজ্জায় সেরা
এবার হীরক জয়ন্তী বর্ষ।প্রত্যেক বছরের মতো এবারও আলোকসজ্জায় নজর কেড়েছে মধ্য কলকাতার এই পুজো মণ্ডপ। ২০২২-এর শারদ আনন্দ সম্মানে সেরা আলোক সজ্জার পুরস্কার জিতে নিল কলেজ স্কোয়ারের পুজো।

চেতলা অগ্রণী - সেরা পরিবেশ বান্ধব পুজো
৩০ বছরে পা দিল এই পুজোর। মণ্ডল সজ্জায় ব্যবহার করা হয়েছে কলা গাছ। থিম-ষোলকলা পূর্ণ। এবার সেরা পরিবেশবান্ধব পুজোর সম্মান ছিনিয়ে নিল চেতলা অগ্রণী। 


Durga Puja 2022 : আলোকসজ্জা থেকে পরিবেশবার্তা, চতুর্থীতে এবিপি আনন্দর শারদ সম্মান কার ঝুলিতে

শ্রীভূমি স্পোর্টিং - আভূষণে সেরা
এ’বছর ৫০ বছরে পড়ল শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলাকার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। দেবীর সোনার গয়না, সাবেকি প্রতিমার জন্য শ্রীভূমি স্পোর্টিং ছিনিয়ে নিল আভূষণে সেরার সম্মান। আলোর ব্যবহারে অন্য মাত্রা পেয়েছে মণ্ডপের পরিবেশ। 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget