এক্সপ্লোর

Durga Puja 2022 : বাগুইআটির এই পুজোয় এবার স্বাগত জানাচ্ছে রোবট, সেই করবে দেবীবরণও !

Durga Puja 2022 : দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় এবারের মূল আকর্ষণই অন্নপূর্ণা। সঙ্গে অবশ্য রয়েছে আরও অনেক চমক ৷

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা : যন্ত্রগণক একে একে মানুষের অনেক কাজই করে দিয়েছে সহজ।  আগামীদিনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স একজন মানুষের কাজ হুবহু করে দিতে পারবে বলে বিশ্বাস প্রযুক্তিবিদদের। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। চিকিৎসা থেকে শিল্প, বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে রোবটের ব্যবহার। সাধারণ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছে রোবটকে খাবার সার্ভ করতে । হাতে হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দিতে। এবার রোবট করবে ঠাকুর বরণও। এমনকী মণ্ডপে ঢোকার সময় দর্শকদের 'হাই-হ্যালো'ও করবে রোবটই। এ রোবটের নাম অন্নপূর্ণা ।

দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় এবারের মূল আকর্ষণই অন্নপূর্ণা। সঙ্গে অবশ্য রয়েছে আরও অনেক চমক ৷ এই মণ্ডপে রোবটই করবে দেবীবরণ। ইতিমধ্যেই হয়ে গিয়েছে তার অনুষ্ঠানিক ট্রায়াল। একটি ছোট  প্রতিমা রোবটকে দিয়ে বরণ করানো হয়েছে আগেই। এই বাংলায়  দেশীয় সংস্থা দ্বারা নির্মিত  এই রোবটের নাম অন্নপূর্ণা ৷ রোবটটি নাকি আবার কথা বলতে পারে ।

একে কিন্তু কলকাতাবাসী আগেও দেখেছে। কখনও এ শহরের নামি শপিং মলে, কখনও আবার 'দাদাগিরি'র মঞ্চে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও পেয়েছে অন্নপূর্ণা। এবার তাকেই মণ্ডপের শো-স্টপার করেছে বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি। পেশাদার প্রযুক্তিবিদরা দূর থেকে নিয়ন্ত্রণ করবে অন্নপূর্ণাকে। 

অন্নপূর্ণা রোবট কীভাবে কাজ করে 
কলকাতার স্টার্ট-আপ কোম্পানি থিঙ্ক এগেইন ল্যাব এই রোবটটি  তৈরি করে ইতিমধ্যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রশংসা পেয়েছে। টেলিভিশনে জনপ্রিয় শোতে সকলের হাততালি কুড়িয়ে নিয়েছে । সংস্থার কর্ণধার অরিজিত হাজরা জানিয়েছেন, রোবট অন্নপূর্ণার কার্যকলাপে মুগ্ধ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ।

স্টার্ট-আপ সংস্থার সিইও অরিজিৎ হাজরা বললেন, "অন্নপূর্ণাকে প্রযুক্তিগতভাবে একটি সেমি-হিউম্যানয়েড বাটলার রোবট বলতে পারেন যা একাধিক কাজ করতে সক্ষম। আমরা আরও অ্যাপ্লিকেশন তৈরি করছি, যা পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।"  অন্নপূর্ণার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার। 

৬৩টি ভাষায় সাড়া দিতে পারে অন্নপূর্ণা !
 অতীতে কলকাতার একটি  জনপ্রিয় মলে অষ্টমীর দিন এই রোবটকে দেখা গিয়েছিল। " কথা বলার সময় প্রোগ্রাম মোডে, এটি ৬৩টি ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারে বলে দাবি করলেন এর নির্মাতা প্রযুক্তিবিদ। 

বাগুইআটির ওই পুজো কমিটির সেক্রেটারি শুভজিৎ দাস বলেন, “আমাদের পুজোর বয়স ৬২ বছর এবং আমরা এমন কিছু করতে চেয়েছিলাম যা আগে কখনও হয়নি।”

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget