এক্সপ্লোর

Durga Puja 2022 : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পুজোর মঞ্চ, উদ্বোধনে পূর্ব বর্ধমানের ২ টাকায় পড়ানো শিক্ষক

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত মঞ্চের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের ২ টাকার বিনিময়ে পড়ানো শিক্ষক, পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : জাঁকজমকের নিরিখে আপাত দৃষ্টিতে সাধারণ একটা পুজো। কিন্তু সেখানেই মঞ্চ করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে! আর তাতেই বারোয়ারি পুজোর ভিড়ে অনন্য হয়ে উঠেছে দমদম ক্যান্টনমেন্ট এলাকার গোরাবাজার সংঘমিত্রা ক্লাবের মাতৃ আরাধনা।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে মঞ্চ
তাঁর এক একটা নির্দেশে তোলপাড় হয়েছে সারা রাজ্য। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশে চাকরির দরজা খুলছে বহু বঞ্চিত অথচ যোগ্য প্রার্থীদের সামনে। কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে, এবার পুজোয় অনুষ্ঠানের মঞ্চ করেছে দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজার সংঘমিত্রা ক্লাব। 

প্যান্ডেল ছোট, ঠাকুর ছোট, কিন্তু পুজোর অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে একটা মঞ্চ, যা করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। রাজ্যের ইতিহাসে কোনও বিচারপতির নামে মঞ্চ কার্যত নজিরবিহীন, বলছেন পুজো উদ্যোক্তারা। কৌশিক চট্টোপাধ্যায় জানালেন, চারদিকে শিক্ষা নিয়ে যে পরিমাণ দুর্নীতি চলছে, তার প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছি !

গোরাবাজার সংঘমিত্রা ক্লাব
গোরাবাজার সংঘমিত্রা ক্লাবের অন্যতম উদ্যোক্তা পিনাক্ষী রায় জানালেন, 'আমরাই বলেছিলাম এটা করতে। আমাদের শিশুরা স্কুলে যায়। শিক্ষার এই অবস্থা। চিন্তার বিষয়। তাই বিচারপতির নামে মঞ্চ।' 

একজন শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কড়া রায় দিচ্ছেন। আর একজন বছরে ২ টাকার বিনিময়ে গরিব ঘরের বাচ্চাদের শিক্ষাদান করছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত মঞ্চের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের ২ টাকায় পড়ানো শিক্ষক, পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায়।

শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় বললেন, 'শিক্ষা নিয়ে যা হচ্ছে খুব দুঃখজনক। উনি যেভাবে লড়াই করছেন, তাতে সাধুবাদ প্রাপ্য' 

আকাশছোঁয়া বাজেটের, ঝলমলে পুজোর ভিড়ে, শুধুমাত্র মঞ্চ-মাহাত্ম্যেই যেন স্বতন্ত্র হয়ে উঠেছে গোরাবাজার সংঘমিত্রা ক্লাবের মাতৃ বন্দনা। 

কলকাতার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে

মহালয়া  ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার

মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার

মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার

মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার

মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

মহাদশমী  ৫ অক্টোবর ২০২২ বুধবার

কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার

------------------------------------------

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...
Download ABP App for Android: https://play.google.com/store/apps/de...

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget