এক্সপ্লোর

Durga Puja 2023 : এ বছর কেমন আছে সুব্রতহীন একডালিয়া এভারগ্রিন? জেলবন্দি পার্থর নাকতলাই বা আছে কেমন?

Durga Puja 2023 Update : দুই প্রাক্তন মন্ত্রীর দুই পুজো। একজন প্রয়াত। অন্যজন রয়েছেন জেলে। কেমন চলছে এই দুই পুজোর প্রস্তুতি ?

কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ২০২১ এর পুজোর ( Durga Puja 2023 )  ঠিক পরপর। কালীপুজোর অমাবস্যার রাত আরও ঘন কালো হয়ে নেমে এসেছিল একডালিয়া এভারগ্রিনে ( Ekdalia Evergreen Durga Puja)। সেদিন প্রয়াত হয়েছিলেন প্রবীণ নেতা , একডালিয়া এভারগ্রিন পুজোর প্রাণ সুব্রত মুখোপাধ্যায়। একডালিয়া এভারগ্রিনের পুজোর সর্বেসর্বা ছিলেন তিনি। বোধন থেকে বিসর্জন, অষ্টমীর অঞ্জলি থেকে বিসর্জনের সিঁদুর খেলা, মধ্যমণি হয়ে থাকতেন তিনি। তাঁকে ছাড়াই ২০২২ এর পুজো করেছে একডালিয়া এভার গ্রিন।  

একডালিয়া প্রসিদ্ধ সাবেকিআনায়।  এবার ৮১ বছরে পা দিল।চিরকার সাবেকিপ্রথায় বিশ্বাসী একডালিয়া এভারগ্রিন। আর একডালিয়া মানেই সুব্রত মুখোপাধ্য়ায়। কিন্তু, এবার আর তিনি নেই। তাঁকে ছাড়াই পুজো। একডালিয়া এভারগ্রিনের সাধারণ সম্পাদক স্বপন মহাপাত্র জানালেন,  'রাজস্থানের জৈন মন্দিরের আদলে এবার প্যান্ডেল একডালিয়া এভারগ্রিনে। 
সুব্রতহীন একডালিয়ায় হয়ত সাজসজ্জা থেকে দর্শনার্থীদের ভিড়, কোনও কিছুতেই ঘাটতে হবে না । কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের স্থানটা শূন্যই রয়ে যাবে। 

 অন্যদিকে নাকতলা উদয়ন সঙ্ঘের ( Naktala Udayan Sangha Durga Puja ) পুজোতেও এবার অনেকের নজর থাকবে। এই বছর সেই পুজোর মধ্যমণিও নেই।   রয়েছেন জেলে। গত ২৩ জুলাই, ২০২২, ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED।  নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মাথা। নিয়োগ দুর্নীতি মামলায়, বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারের পর থেকে বর্তমানে পুজো থেকে বহু দূরে জেলে রয়েছেন তিনি। ২০২২ সালেও নাকতলা ছিল পার্থহীন। কলকাতার অন্যতম সেরা এই  পুজোর কী অবস্থা?

নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর এবার ৩৯ তম বর্ষ। তাদের থিম হৃদয়পুর। মণ্ডপে পুরনো আলমারি-সহ ওপার বাংলা থেকে আসা মানুষের ছোট ছোট স্মৃতি। তার মধ্যেই মৃন্ময়ী মূর্তি। পুজো হচ্ছে আগের মতোই কিন্তু নেই পার্থ চট্টোপাধ্য়ায়!
এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে ছাড়াই হচ্ছে নাকতলার পুজো। এবারও বাজবে ঢাক। জেলের গরাদের পেছনেই থাকবেন পার্থ। তবে এবারই প্রথম সুরুচির পাশাপাশি নকতলার পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন অরূপ বিশ্বাস।

 নাকতলা উদয়ন সঙ্ঘে যুগ্ম সম্পাদক সন্দীপ দাশগুপ্ত জানালেন, 'পার্থদার রাজনৈতিকভাবে কী হয়েছে সেটার খোঁজ রাখি না। তিনি ছিলেন আছেন থাকবেন, অরূপদা এলাকার বিধায়ক হিসাবে দেখছেন '

আর অরূপ বিশ্বাস জানাচ্ছেন, ' টালিগঞ্জ বিধানসভায় ৩৪৫টা পুজো, আমি সবার সঙ্গে যুক্ত। সুরুচির পুজো আমার বাবা চালু করেছিল, এখন ভাই করে। সুরুচিরও কোনও পদে আমি নেই। আমি সবার।' 


সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget