এক্সপ্লোর

Durga Puja 2024: জ্বলল প্রদীপ, বাজল শঙ্খ, প্রথা মেনেই জন্মাষ্টমীতে দেবী দুর্গার কাঠামো পুজো বেলুড় মঠে

Khuti Puja at Belur Math: মঙ্গলারতির পর আজ প্রথা মেনেই কাঠামো পুজো বেলুড় মঠে...

ভাস্কর ঘোষ, হাওড়া:  জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই সাঙ্গ হল কাঠামো পুজো বেলুড় মঠে । চিরাচরিত প্রথা মেনে এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো দেওয়া হল।

স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গণে।নিয়ম মত এদিন ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পরে কাঠামো পুজো শুরু হয়। মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দিয়ে অর্পণ করেন। মধ্যচরণ গীতা পাঠ আরতি প্রভৃতি হয়। বলা যেতে পারে চলতি বছরের দেবী দুর্গার আবাহন পর্ব শুরু হল বেলুড় মঠে। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুলমালা দিয়ে  শ্রীকৃষ্ণের পুজো করা হয়। চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে এদিন কাঠামো পুজো করা হয়। 

এবার আর নমো নমো করে নয়, জাঁকজমক করেই দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। যে পূজো ২০২০-তে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, একুশের ভোটের পর সেই উৎসাহে আক্ষরিক অর্থেই ভাটা পড়েছিল।এবার আবার নতুন উদ্য়মে দুর্গাপুজো করতে চলেছে গেরুয়া শিবির।এ ছবি ২০২০-র। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু একুশের ভোটে যাবতীয় প্রত্যাশায় ধাক্কা লাগার পর, পূজো নিয়ে উৎসাহে ভাটা পড়ে যায়।

গত বছর কার্যত নমো নমো করে দুর্গাপুজার আয়োজন করা হয়। ২০২১-এর বিজেপির দুর্গাপুজো এবার তার ব্যতিক্রম হতে চলেছে। বিজেপির সহযোগী সংগঠনের ব্যানারে আবার ধুমধাম করে পূজার আয়োজন হচ্ছে এবছর। তৃণমূল দুর্গাপুজো করে, ক্লাবকে পুজো দিচ্ছে। বিজেপিও ভাবছে ওই পথে হাঁটি, যদি কিছু হয়, ২০১৯ এর লোকসভা ভোটের ফল সামনে আসতেই, এবং একুশের বিধানসভা ভোটের আগে, বাঙালির মন জয় করতে দুর্গাপুজো আবেগকে হাতিয়ার করে বিজেপি। 

আরও পড়ুন, RG কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অগ্নিমিত্রাদের, 'মুখ্যমন্ত্রীকে CBI তদন্তের আওতায় আনা হোক..'

দিল্লিতে বসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের Eastern Zonal Cultural Centre বা EZCC-তে সেই দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। বাংলার সর্বশ্রেষ্ঠ উত্‍সবের সঙ্গে মিশে গিয়ে, ভোটের আগে জনসংযোগে জোর দিতেই, এই পুজোর আয়োজন করেছিল গেরুয়া শিবির। তাগিদ ছিল বাঙালির মনজয়। কিন্তু একুশের বিধানসভা ভোটে বিজেপির বঙ্গ জয়ের স্বপ্ন ধাক্কা খেয়েছে।  আর তার পরই পুজো নিয়ে উৎসাহে কার্যত ভাটা পড়ে।  এই অবস্থায় দলেই কথা ওঠে, একবার পুজো করলে, পরপর তিনবার পুজো করতেই হয়। সেই মতো, ২০-র পরের ২ বছর অর্থাৎ, ২০২১ ও ২০২২-এ EZCC তেই পুজোর আয়োজন করা হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 
 

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget