এক্সপ্লোর

Durga Puja 2024: রীতি মেনে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে মাতৃ আরাধনা, জৌলুসহীন শতাব্দী প্রাচীন পুজো

Birbhum News: প্রণববাবু থাকাকালীন যে জৌলুস দেখা যেত পুজো মণ্ডপে, এখন আর তা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসতেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ১২৯ বছরে পা দিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজো (Durga Puja 2024)। গত চারবছর প্রণবহীন কীর্ণাহারের মিরিটির মুখোপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এখন পুজোর তত্ত্বাবধান করেন।

প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির পুজো: আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার পিতৃগৃহে প্রবেশ। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপচারে শুরু সপ্তমীর পুজো। কিন্তু মিরাটির বাড়িতে হারিয়ে গিয়েছে পুজোর প্রাণ। ২০২০ সালে প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়। তাই কিছুটা হলেও কমেছে পুজোর জৌলুস। প্রণববাবু থাকাকালীন যে জৌলুস দেখা যেত পুজো মণ্ডপে, এখন আর তা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসতেন। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর রাজনৈতিক নেতাদের ভিড় নেই। আগে প্রণববাবু চণ্ডীপাঠ করতেন। এখন সেই দায়িত্ব পালন করেন পুরোহিত। তবে পুজোর ক’দিন আমন্ত্রিতদের দুপুরে পাত পেড়ে খাওয়ানোর রীতি এখনও বজায় রেখেছে মিরিটির মুখোপাধ্যায় পরিবার। মহাসপ্তমীতে নিয়ম মেনে হয়েছে কলাবউ স্নান। অভিজিৎ  মুখোপাধ্যায় অংশ নেন বাড়ির পুজোতে।                                      

পুজোয় মেতেছে অন্যান্য জেলার বনেদি বাড়িও। বিষ্ণুপুরের মল্ল বাড়িতে সপ্তমীর পুজো। পুষ্পাঞ্জলি দিচ্ছেন বহু মানুষ। দূর-দূরান্ত থেকে অনেকেই এসেছেন মা মৃন্ময়ীর মন্দিরে। কথিত আছে, ১ হাজার ২৮ বছরের পুরনো বিষ্ণপুরের মল্ল রাজবাড়ির পুজো। অন্যদিকে উৎসবের মেজাজ মহিষাদল রাজবাড়িতেও। আড়াইশো বছরের বেশি পুরনো মহিষাদল রাজবাড়ির পুজো।প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় পুজোর আচার। বনেদিয়ানার জৌলুস কমলেও এখনও সাধারণ মানুষ ভিড় করেন পুজো দেখতে। আগে তিথি অনুযায়ী, সপ্তমীতে ৭ মণ, অষ্টমীতে ৮ মণ চালের ভোগ নিবেদন করা হত। সন্ধিপুজোয় কামান দাগার রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ। শিকারের জন্য রাজ পরিবারের সদস্যদের ব্যবহার করা তরোয়াল এখন দেবী মূর্তির পায়ের কাছে রাখা থাকে। রীতি মেনে করা হয় তরোয়াল পুজো। পুজোয় মেতেছে কাশিমবাজার রাজবাড়িও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: ১৮ দিন ধরে উৎসব, মহা সমারোহে দেবীর আরাধনা আরামবাগের রায় পরিবারে

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget