এক্সপ্লোর

West Bengal Flood: বোধনের আগেই বিসর্জনের সুর, খানাকুলে তৈরি হওয়া প্রতিমা ভেসে গেল বন্যার জলে

Durga Puja 2024 : ১০ টির বেশি প্রতিমা বন্যার জলে নষ্ট হয়ে যায়। শুধু মাড়োখানাই নয়, খানাকুলের একাধিক জায়গায় সুসজ্জিত প্রতিমা মণ্ডপে পাঠানোর আগেই এমন বিপত্তি ঘটে।

বাপন সাঁতরা, হুগলি : দক্ষিণ বঙ্গে ভেসে গিয়েছে জেলার পর জেলা। বানভাসি পরিস্থিতিতে একটু শুকনো জমির খোঁজে মানুষ । আস্তে আস্তে জল নামতে শুরু করলেও, স্তস্তির চিহ্ন দেখতে পাচ্ছে না মানুষ। পুজোর আগে বৃষ্টির সঙ্কেত দিয়েছে আবহাওয়া দফতর। তাতে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে খানাকুলে দেখা গেল এক মর্মান্তিক ছবি।

বন্যাবিধ্বস্ত খানাকুলে বোধনের আগেই যেন বিসর্জনের সুর। এখানকার  মৃৎশিল্পীদের কর্মশালা থেকেই বন্যার জলে ভেসে গিয়েছে একের পর এক প্রতিমা। বেশ কয়েকটি প্রতিমা দণ্ডায়মান কারাখানার ভিতরে বুক-জলে। বন্যার সময় প্রতিবারই প্রায় এখানে অনেকটা জল জমে যায়।  প্রতিমার মাটি কার্যত ধুয়ে যায়। এবারও তার অন্যথা নয়। পুজোর ঠিক মুখে মুখেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। 

মাড়োখানার একটি কারখানায় ১০ টির বেশি প্রতিমা বন্যার জলে নষ্ট হয়ে যায়। শুধু মাড়োখানাই নয়, খানাকুলের একাধিক জায়গায় সুসজ্জিত প্রতিমা মণ্ডপে পাঠানোর আগেই এমন বিপত্তি ঘটে। এর ফলে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। পুজো আসতে আর হাতে গোনা দিন বাকি। এর মধ্যে বন্যা পরিস্থিতির কি কোনও বদল আসবে ? পরিস্থিতি বদলালেও অর্ডার পাওয়া প্রতিমাগুলি এত কম সময়ে আবার তৈরি হবে কীভাবে, বুঝে উঠতে পারছেন না তাঁরা। 

খানাকুলের মাড়োখানার মৃৎশিল্পী বাবলু গায়েন, অর্ণব গায়েন -রা জানালেন, 'হাতে আর মাত্র কটা দিন। ক্ষতি তো যা হওয়ার হয়েছেই।  লোকসান হলেও কাজ তো করে দিতেই হবে।' বায়না নেওয়া প্রতিমা এত কম সময়ের মধ্যে ফের গড়ে তুলে মণ্ডপে পাঠানোই তাঁদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।   এই পরিস্থিতিতে দিনরাত এক করে  কাজ করছেন তাঁরা।  যদিও এখনও পথের কাঁটা মাঝে মধ্যেই বৃষ্টি-বাদলা।

মৃৎশিল্পীরা জানাচ্ছেন,  নিম্নচাপের জেরে বৃষ্টি থামতেই চাইছে না। তার পরেও রাত ৩টে অবধি চলছে কাজ । প্রতিমার গায়ের মাটি শুকিয়ে তাতে রঙের প্রলেপ দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে।  আকাশে রোদের দেখা নেই। এই পরিস্থিতিতে সরকারের কাছে তাঁদের আবেদন, সরকার তো চাষি থেকে শিল্পীদের ভাতা দিয়ে থাকে।  এবার যদি মৃৎশিল্পীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যআয় ।

সারাবছর এই সময়টাই মৃৎশিল্পীদের সবথেকে ভাল সময়। বলা যায় প্রতিমাশিল্পীদের লক্ষ্মী-মাস এটা।  কিন্তু এবার এত বড় বিপর্যয় কীভাবে সামাল দেবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না শিল্পীরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর     

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget