এক্সপ্লোর

Weather Update: ঘূর্ণাবর্তের দোসর অক্ষরেখা, পুজোর আগে মুখভার আকাশের

Weather Forecast: এদিন সকাল থেকে রোদের দেখা নেই। কখনও কখনও আকাশের মুখ ভার। আপাতত থাকবে মেঘলা আকাশ।

কলকাতা: ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পুজোর মুখে ফের দুর্যোগের ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছে গতকাল। বর্ষণ পাহাড়েও। যদিও আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। পুজোর আগে শেষ রবিবার কিছুটা উন্নতি হতে পারে আবহাওয়ার। 

আবহাওয়ার আপডেট: এদিন সকাল থেকে রোদের দেখা নেই। কখনও কখনও আকাশের মুখ ভার। আপাতত থাকবে মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল শনিবারের তুলনায় আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। অন্যদিকে আজ রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কমবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সহ উত্তরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় চলবে।

দুর্গাপুজোর আবহাওয়া: পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি হবে।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। একাধিক জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন। সেই বৃষ্টির জলেই ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা। জলমগ্ন হয়েছে পড়েছে মালদার বিস্তীর্ণ এলাকা। বাড়ির ছাদ পর্যন্ত জল ছুঁইছুঁই, জলের তলায় রাস্তাঘাট, চাষের জমি। পানীয় জলের টিউওয়েল অর্ধেক ডুবে গেছে জলের তলায়। লাইফ বোটে করে কোনও রকমে জলবন্দি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইংরেজবাজার পুরসভার কর্মীরা। জলমগ্ন ইংরেজবাজার, ভূতনি, বিলাইমারি মহানন্দাটোলার একাধিক এলাকা ইংরেজবাজার পুরসভা ও পুরাতন মালদার একাধিক ওয়ার্ড জলের তলায়।

মালদার গোপালপুরে শুরু হয়েছে ব্যাপক গঙ্গা ভাঙন। বিঘের পর বিঘে জমি গ্রাস করছে গঙ্গা। ভাঙনের হাত থেকে বাঁচাতে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙছেন বাসিন্দারা।  ইট, কাঠের বেঁচে থাকা অংশটুকু নিয়েই নিয়েই অন্য জায়গায় ফের বসতি গড়তে হবে তাঁদের। অন্যদিকে পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে শনিবার সকালেও ধস নামে দার্জিলিঙের রিমবিকে নিরাপত্তার স্বার্থে আশেপাশের এলাকা খালি করে দেওয়ার অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: ওপার বাংলায় আরাধনার সূচনা, জৌলুস কমলেও রীতি মেনেই উৎসবের প্রস্তুতি ভুঁইয়া বাড়িতে

সেরা শিরোনাম

RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
Kolkata Accident: অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
অ্যাপ ক্যাবে সওয়ার স্ত্রী, ফলো করে এসে গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Indranil Sen: কোটি কোটি টাকার খেলা! দুর্গাপুজোর 'প্রিভিউ শো' টিকিটের নামে কীভাবে স্ক্যাম করতেন ইন্দ্রনীল ? নেপথ্যে আর কারা ?
কোটি কোটি টাকার খেলা! দুর্গাপুজোর 'প্রিভিউ শো' টিকিটের নামে কীভাবে স্ক্যাম করতেন ইন্দ্রনীল ? নেপথ্যে আর কারা ?

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget