এক্সপ্লোর

Train Service Disruption: লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট, শিয়ালদা-বনগাঁ শাখায় রেল অবরোধ

North 24 Parganas: এদিন সকাল ৮টা ১০ থেকে অশোকনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একের পর এক আপ ও ডাউন ট্রেন।

সমীরণ পাল, বারাসাত: ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় ক্ষোভ। কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। যার জেরে আপ ও ডাউন লাইনে একের পর এক ট্রেন আটকে। চরম দুর্ভোগে যাত্রীরা।                          

ব্যস্ত সময়ে রেল অবরোধ: মাঝেরহাট লোকালের রুট কাটছাঁট করায় কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে দেড়ঘণ্টা রেল অবরোধ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। লেভেল ক্রসিংয়ের গেট আটকে যাওয়ায় যশোর রোডে তুমুল যানজট তৈরি হয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। আহত হন কয়েকজন পুলিশ কর্মী।                              

এরপর আরও জটিল হয় অবস্থা। অবরোধ তুলতে এবং পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে আহত হন কয়েকজন যাত্রীও। যাত্রীদের অভিযোগ, প্রায়ই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত যাচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এদিনও ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের রুট কাটছাঁট করা হয়। প্রতিবাদে সকাল ৮টা ১০ থেকে অশোকনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। GRP সূত্রে খবর, মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত যাবে, এই আশ্বাস মেলার পর সকাল ৯টা ৪০-এ অবরোধ ওঠে।

চলতি মাসেই ষষ্ঠীর সকালে ঘোষণা না করেই বাতিল করা হয় সোনারপুর লোকাল। এমনটাই অভিযোগ তোলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ৮ টা ৪২-এর সোনারপুর লোকাল বাতিল করা হয়। যার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে সকাল ৯টা থেকে অবরোধ শুরু হয়। বজবজ বাদে শিয়ালদা দক্ষিণ শাখার সবকটি রুটেই এর প্রভাব পড়ে। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন।                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Pool Car Accident: কোথায় ফিরছে হুঁশ? বেপরোয়া গতির জেরে এবার দুর্ঘটনার কবলে পড়ুয়া সহ পুলকার

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget