এক্সপ্লোর

Dev: সুরুচি সঙ্ঘের পুজোয় অভিনেতা দেব, 'নিউজ চ্যানেলে দেখেই পুজোটা কেটে যায়..'

Dev Visit Suruchi Sangha Durga Puja : সুরুচি সঙ্ঘের পুজোয় দেব, কী বললেন অভিনেতা ?

কলকাতা: সুরুচি সঙ্ঘের পুজোয় অভিনেতা দেব।

এদিন তিনি বলেন, প্রত্যেক বছরই আসা হয়। এবং আজকে এই পুজোর থিমটাও দারুন। স্বাধীনতা সংগ্রামীদের উৎস্বর্গ করে...যখন ওরা পুজো প্যান্ডেলের থিম বানায়, আমার মনে হয়, শুধু বাংলার মানুষ নয়,পৃথিবীর মানুষ তাঁরা জানেন যে, সুরুচি সংঙ্ঘর পুজোটা, এবং এই পুজো নিয়ে ক্রেজতো একটা থাকেই। যবে থেকে উদ্বোধন হয়েছে, তবে থেকে মানুষের ঢল আসছে..ঠাকুর দেখছে, ছবি তুলছে। এটাই ভাল লাগা।..অন্যথায় আপনার চ্যানেলে দেখেই পুজোটা কেটে যায়। পুজোর প্যান্ডেলটা অনেক সময় নিউজ চ্যানেলে দেখে মনে হয়, যে আমরা দেখে নিই যে, কোথায় সবথেকে ভাল প্যান্ডেল, কোথায় বেশি আলোচনা হচ্ছে, কোথায় প্রতিমাটা ভাল ? এগুলি আমার মনে হয়, আজকের দিনে নিউজ চ্যানেল দেখেই হয়ে যায়। '

আরও পড়ুন, আকাশে কোথাও নেই জমকালো মেঘ, সপ্তমীতে ফের বৃষ্টি নামবে কি ? জানাল আবহাওয়া দফতর

একেই আজ রবিবার, তার উপর আবার ষষ্ঠী। সবমিলিয়ে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার অলিতে গলিতে ঢাকের আওয়াজ, আলোর রোশনাই। লাইন দিয়ে ঠাকুর দেখতে ফের মেতেছে বাঙালি। হাওয়াই মিঠাই হাতে বাবার কোলে কচিকাদের ফের মিলেছে দেখা। কেউ লেখকের জীবনি, কেউবা ডারউইনবাদ- উত্তরের শ্রীভূমি থেকে শিকদার বাগান, ওদিকে দক্ষিণের চেতলা অগ্রণী থেকে মুদিয়ালি, একে অপরকে টেক্কা দিচ্ছে। যদিও এই পুজোয় একাধিক ইস্যুতে মাঝে ছন্দ কেটেছিল দুএক জায়গায়। তবে তাও এখন মিটে গিয়েছে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ। অপরদিকে, বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় দেখা গেল সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারকে।

কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া। ষষ্ঠীতে এরকমই কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। বোধন হয়েছে। ষষ্ঠীর রাজপথেই যেন অষ্টমীর আমেজ। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মণ্ডপে মণ্ডপে বাড়ছে ভিড়ও। কোথাও থিম। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া।যার নেপথ্যে পুজো উদ্যোক্তাদের বছরভর পরিকল্পনা আর পরিশ্রম। সেই পরিকল্পনা ও পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দের বিশেষ সম্মান। কাঁকুড়গাছি মিতালি-র পুজো এবার পড়ল ৮৯ তম বর্ষে। এই পুজোর থিম-'সখের বাজার'। মণ্ডপ চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে একটুকরো বাজার। রাজারহাটের ম্য়াগনোলিয়া অক্সিজেনের পুজো এবার নজর কেড়েছে। ছিমছাম পরিবেশ! প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া....! নেতাজিনগর নাগরিকবৃন্দের পুজো ১৫ বছরে পড়ল। থিম হিসেবে উঠে এসেছে নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির!
 

থিমের আদলে সেজেছে প্রতিমা! অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো  এবার ৭৬ বছরে পড়ল! তাদের থিম- 'বাংলা আমার মায়ের ভাষা'। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালা! নিউ টাউনের বিডি ব্লক কালচারাল অ্য়াসোসিয়েশন -এর পুজোর এবার দশম বর্ষ! থিম হিসেবে তুলে ধরা হয়েছে লালকেল্লাকে! উত্তর থেকে দক্ষিণ....পুজোর আনন্দে সামিল শহরবাসী! লম্বা ভিড় ঠেলে চলছে মণ্ডপ ও প্রতিমা দর্শন।

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget