এক্সপ্লোর

Weather Update: আকাশে কোথাও নেই জমকালো মেঘ, সপ্তমীতে ফের বৃষ্টি নামবে কি ? জানাল আবহাওয়া দফতর

West Bengal Weather Update : সপ্তমীতে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় ! ছাতা মাথায় নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে ? কোন কোন জেলা সতর্কতার আওতায় ? জানাল আবহাওয়া দফতর

কলকাতা: অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা আগেই করেছে হাওয়া অফিস। তবুও পঞ্চমী-ষষ্ঠীর সন্ধ্যায় ভিজতে হয়নি কলকাতায় আসা দর্শনার্থীদের। তবে আইএমডি সূত্রে খবর, আজ ও কাল কলকাতার জন্য হলুদ সতর্কতা না থাকলেও, রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির শঙ্কা থাকছেই। কেমন যাবে কাল ? ছাতা মাথায় নিয়ে কি ঠাকুর দেখতে বেরোতে হবে ? সব দ্বন্দ্বের উত্তর দিল আইএমডি।

আরও পড়ুন, নেই বৃষ্টি, মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা ! ঘেমেনেয়ে লম্বা লাইনে দাঁড়িয়েও মুখে হাসি দর্শনার্থীদের

আইএমডি সূত্রে খবর, আজ থেকে আগামীকাল অর্থাৎ ২৯ তারিখ সকাল সাড়ে আটটা অবধি, যারা হলুদ সতর্কতার আওতায় থাকছে, তাঁরা হল, দক্ষিণবঙ্গের হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। এবং কাল ২৯ তারিখ সকাল সাড়ে আটটা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা অবধি দক্ষিণ ২৪ পরগনা,  দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সেই সঙ্গে আগামী এই ৩২ ঘণ্টা ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ থেকে আগামীকালের মধ্যে সেই অর্থে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর ছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতার আওতায় কেউ নেই। তবে কাল ২৯ তারিখ সকাল সাড়ে আটটার পর, দার্জিলিং-জলপাইগুড়ি-কালিম্পঙে বজ্রবিদ্যুৎসহ বর্ষণের প্রবল আশঙ্কা থাকছে।

পিছু ছাড়ছে না নিম্নচাপ। অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এই ক’টাদিন চুটিয়ে ঠাকুর দেখা চলতেই পারে। সঙ্গে ছাতা থাকলেই হল। তবে অষ্টমীতে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীর রাত থেকেই আকাশের মুখ ভার।দশমীতে নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। গোটা পুজোতেই কি এবার ‘অসুর’ হতে চলেছে বৃষ্টি? নাকি বৃষ্টি ছাড়াই ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে? পরপর নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের আবহে, এটাই এখন একমাত্র প্রশ্ন। এই প্রেক্ষিতে পঞ্চমীতে আবহাওয়া দফতর সুস্পষ্ট আভাস দিল, পুজোয় আবহাওয়া কেমন থাকতে পারে।

সোমবার সপ্তমীতে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।মঙ্গলবার অষ্টমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও উত্তর আন্দামান সাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হবে।বুধবার নবমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার দশমীতে গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সেদিন উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। শুক্রবার একাদশীতেও কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ভারী বৃষ্টির সম্ভাবনা। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget